একনজরে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যোগাযোগ বন্ধযশোরের মনিরামপুরে বজ্রপাতে বাংলাদেশ টেলিকমিউনিকেশন লিমিটেডের (বিটিসিএল) টাওয়ারে স্থাপিত বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট হয়ে গেছে। এ কারণে চার দিন ধরে দেশ-বিদেশের সঙ্গে উপজেলার বিটিসিএলের পাঁচ শতাধিক গ্রাহকের যোগাযোগ বন্ধ রয়েছে। বিটিসিএল অফিস সূত্রে জানা গেছে, গত শনিবার বেলা দেড়টার দিকে টাওয়ারটি বজ্রপাতে ক্ষতিগ্রস্ত হয়। বিটিসিএলের মনিরামপুর কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. মোস্তফা জানান, বজ্রপাতে পাঁচ লক্ষাধিক টাকার যন্ত্রাংশ নষ্ট হয়ে গেছে। এসব যন্ত্রাংশের জন্য ঢাকায় চাহিদা পাঠানো হয়েছে। দু-এক দিনের মধ্যে যন্ত্রাংশ পাওয়া গেলে গ্রাহকদের ভোগান্তি দূর হবে। মনিরামপুর (যশোর) প্রতিনিধি