একনজরে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাখির কাণ্ডপ্রতিদিন এক জোড়া চড়ই পাখি দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পাবনার চাটমোহর পৌর সদরে কৃষি ব্যাংকের পাশে প্রয়াত আবুল হায়েত খানের বাসার বেসিনের আয়নায় ঠোঁট ঠুকরে নিজেদের রক্তাক্ত করে ক্লান্ত হয়ে ফিরে যায়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষ্ণ মোহন হালদার বলেন, পাখির শরীরে খনিজ লবণ, স্বাভাবিক ঘুম, বসবাসের সমস্যা ও ভিটামিনের অভাব হলে এ রকম আচরণ করতে পারে। চাটমোহর (পাবনা) প্রতিনিধিআড়াই মাস পরদাফনের প্রায় আড়াই মাস পর আদালতের নির্দেশে গত সোমবার বিকেলে এক আদিবাসীর লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গত ১১ জুলাই রাতে মদ খাওয়ার পর গোবিন্দনগর ওঁরাওপাড়ার নরেন মাঝির (৩৫) মৃত্যু হয়। তাঁর মা রাজেশ্বরী মাঝির সন্দেহ হলে গত ২০ জুলাই তিনি আদালতে কয়েকজনকে অভিযুক্ত করে মামলা করেন। ঠাকুরগাঁও প্রতিনিধি