একনজরে
জেলে অপহূত২০ হাজার টাকা মুক্তিপণের দাবিতে বনদস্যু মান্নান-মজিদ বাহিনীর সদস্যরা গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় সুন্দরবনের মাহদুদা নদীসংলগ্ন বড় বৈকেরের দুনে নামক এলাকা থেকে এক জেলেকে অপহরণ করেছে। অপহূত হাসান সরদার (৩০) শ্যামনগর উপজেলার যতীন্দ্রনগর গ্রামের বাসিন্দা। চার দিনের মধ্যে মুক্তিপণ না দিলে তাঁকে হত্যা করার হুমকি দেওয়া হয়েছে। সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশনের বন কর্মকর্তা শেখ শহিদুল ইসলাম জানান, জেলেদের কাছে তিনি ঘটনা শুনেছেন। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাপলিথিন উদ্ধারবরিশাল নগরের হাটখোলা ও পুরান বাজারে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত ৮০ কেজি নিষিদ্ধ পলিথিন এবং শপিং ব্যাগ জব্দ করেছেন। গত মঙ্গলবার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাকসুদা খন্দকারের নেতৃত্বে ওই অভিযান পরিচালিত হয়। পলিথিন মজুদ রাখার অভিযোগে নগরের হাটখোলার কাঞ্চন স্টোর্স ও পুরান বাজারের রিপন ট্রেডার্স থেকে সাড়ে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জব্দ পলিথিন জেলা প্রশাসকের কার্যালয়-প্রাঙ্গণে পুড়িয়ে ফেলা হয়। বরিশাল অফিসপচা ডিমফেনীর মহিপাল এলাকায় গত সোমবার রাতে পুলিশ ১৫ হাজার ৪০০ পচা ডিমসহ একটি পিকআপভ্যান আটক ও দুজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন চালক মো. টিপু (৩৫) ও সহকারী মো. সুমন (২৪)। চালক মো. টিপু জানান, তাঁরা ডিমসহ পিকআপভ্যানটি নিয়ে গাজীপুর থেকে ফেনী আসেন। ডিমগুলো ফেনীর বিভিন্ন বেকারিতে সরবরাহ করার কথা ছিল। ফেনী থানার ওসি মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে মামলা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, ফেনীশুভ উদ্বোধনচট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা বুড্ডিস্ট গ্রামীণ ফাউন্ডেশনের উদ্বোধন করা হয়েছে গত মঙ্গলবার বিকেলে। বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সহসভাপতি শ্রীমৎ ধর্মসেন মহাস্থবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাউন্ডেশনের উদ্বোধন করেন। রাঙ্গুনিয়ায় বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয়, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে গোল্ডেনওয়ে এম লিমিটেড বুড্ডিস্ট গ্রামীণ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে। উদ্বোধনী অনুষ্ঠানে ফাউন্ডেশনের মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিগুজবে ভিড় অ্যানথ্রাক্স প্রতিষেধক দেওয়া হচ্ছে—এমন গুজবে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত সোমবার সকাল থেকে শত শত লোক ভিড় করেন। পরে তাঁরা জানতে পারেন অ্যানথ্রাক্স নয় সোয়াইন ফ্লুর প্রতিষেধক দেওয়া হচ্ছে। এ সময় টিকা নিয়ে জুই (৮), নোহা (১০) নামের দুই শিশু ও শেফালী বেগম (২৫) নামের এক গর্ভবতী নারী অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। ইপিআই টেকনিশিয়ান কর্মকর্তা আবদুর রহমান জানান, ভুলে দুইবার টিকা দেওয়ায় তাঁরা অসুস্থ হয়ে পড়েছেন। কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি