একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছর ধরে শূন্যএক বছর ধরে টাঙ্গাইলের সখীপুর উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) পদটি শূন্য রয়েছে। ফলে নামজারিসহ জমিসংক্রান্ত নানা জটিলতায় স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ। গত বছরের ৪ সেপ্টেম্বর তৎকালীন সহকারী কমিশনার বদলি হওয়ার পর পদটি শূন্য হয়। এরপর ওই পদে আর কেউ যোগদান করেননি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মজিবর রহমান এখন অতিরিক্ত দায়িত্ব হিসেবে ওই পদে কাজ করছেন। সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধিকমিটি গঠননরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এ কে ফজলুল হককে কমিটির প্রেসিডেন্ট ও রুহুল আমিনকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার চেম্বারের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান গোলাম মোস্তফা জানান, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মোস্তফা আনুষ্ঠানিকভাকে ১৮ সদস্যের এ কমিটি ঘোষণা করেন। এ কমিটি দুই বছর চেম্বারের নেতৃত্ব দেবে। নিজস্ব প্রতিবেদক, ভৈরবস্ত্রী হত্যার দায়ে স্ত্রী হত্যার দায়ে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার মীর কুমুল্লি গ্রামের আলফাজ উদ্দীন নামের এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। টাঙ্গাইলের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ বজলুর রহমান গতকাল বৃহস্পতিবার এ রায় দেন। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০০২ সালের ৩ ফেব্রুয়ারি রাতে স্ত্রী নাজমা বেগমকে ঘুমন্ত অবস্থায় বালিশচাপা দিয়ে হত্যা করেন আলফাজ। তিনি পলাতক রয়েছেন। তাঁর অনুপস্থিতিতেই এ রায় দেওয়া হয়। টাঙ্গাইল প্রতিনিধিকলকাতা হারবালঅনুমোদন না থাকায় ফরিদপুর শহরের আলীপুর এলাকায় অবস্থিত কলকাতা হারবালের বিক্রয়কেন্দ্রটি সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। আদালতে অন্যদের মধ্যে জেলা ওষুধ পরিদর্শক মো. হারুন অর রশিদ উপস্থিত ছিলেন। ম্যাজিস্ট্রেট তারিকুল আলম জানান, বিক্রয়কেন্দ্রে কর্মরত চিকিৎসক হাকিম মিরাজকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। অনুমোদন না পাওয়া পর্যন্ত বিক্রয়কেন্দ্রটি সিলগালা অবস্থায় থাকবে বলে জানান তিনি। ফরিদপুর অফিসছেলের নামে মামলাচুয়াডাঙ্গায় ছেলের বিরুদ্ধে মাদক সেবন, চুরি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে আদালতে মামলা করেছেন মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক তোফাজ্জেল হোসেন। গত বুধবার চুয়াডাঙ্গার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আমিনুল ইসলামের আদালতে মামলাটি করা হয়। আদালত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়িয়া গ্রামের বাসিন্দা তোফাজ্জেল হোসেন অভিযোগ করেন, তাঁর ছেলে স্বপন চুরি ও ডাকাতি করে অর্থ সংগ্রহ করে। সে মাদক সেবনসহ অসামাজিক নানা কাজে লিপ্ত। তাকে এসব কাজ থেকে বিরত থাকতে বলা হলে সে খুন-জখমের হুমকি দেয়। চুয়াডাঙ্গা প্রতিনিধিকর্মকর্তা লাঞ্ছিতমেয়রের দেওয়া ঈদের বোনাসের জন্য ঘুষ চাওয়ায় রাজশাহীর বাঘা পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা পৌরসভার এক কর্মচারীর হাতে লাঞ্ছিত হয়েছেন। গত বুধবার বাঘা পৌর ভবনের সামনে এ ঘটনা ঘটে। পৌরসভার পরিচ্ছন্নতা বিভাগের কর্মচারী আনোয়ার হোসেন অভিযোগ করেন, বেলা সাড়ে ১১টার দিকে ঈদের বোনাসের টাকার জন্য হিসাবরক্ষণ কর্মকর্তা হাসান আলী ১০০ টাকা দাবি করেন। টাকা দিতে আপত্তি করলে হাসান আলী তাঁকে গালি দেন। নিজস্ব প্রতিবেদক, রাজশাহীতেল চুরির সময়গত বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের মোহাম্মদ আলী বাজারে প্যারাসুট নারকেল তেলবোঝাই একটি ট্যাংক-লরি থেকে তেল চুরির সময় পুলিশ নয় হাজার লিটার তেলসহ তিনজনকে আটক করেছে। আটক ব্যক্তিরা হলেন কুমিল্লার চৌদ্দগ্রামের মো. সেলিম (৪২), ফরিদপুরের আলমগীর (৩৫) ও নোয়াখালীর বেগমগঞ্জের মো. শাহীন (৩০)। পুলিশ তেলসহ ট্যাংক-লরিটি থানায় নিয়ে আসে। নিজস্ব প্রতিবেদক, ফেনী