একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমিতির নির্বাচনরংপুরে আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত গণি-নির্মল চন্দ্র প্যানেল সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১১টি পদ পেয়ে জয়ী হয়েছে। পাঁচটি পদে বিএনপি-জামায়াত-সমর্থিত চুন্নু-আলেফউদ্দিন প্যানেল এবং একটি পদে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। গত বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আইনজীবী সমিতি ভবনে একটানা ভোট নেওয়া হয়। এরপর রাত আটটা থেকে সারা রাত ভোট গণনা করা হয়। গতকাল শুক্রবার আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয়। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আবদুল গণি ও নির্মল চন্দ্র মাহাতা এবং সহ-সাধারণ সম্পাদক পদে আবদুর রউফ জয়ী হয়েছেন। নিজস্ব প্রতিবেদক, রংপুরচাই সচেতনতা‘অ্যানথ্রাক্স-আতঙ্ক্রও জনসচেতনতা’ শীর্ষক গোলটেবিল বৈঠক গত বৃহস্পতিবার সকালে খুলনা নগরের বিএমএ ভবনে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক বলেন, ‘অ্যানথ্রাক্স নিয়ে সংবাদ মাধ্যমে সঠিক তথ্য পরিবেশন না হওয়ায় জনসাধারণ ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে। এর ফলে গরু জবাই অনেক কমে গেছে। অ্যানথ্রাক্স প্রতিরোধে সাধারণ নিয়মগুলো মেনে চলে জনসাধারণকে সচেতন করতে হবে।’্র খুলনা অফিস