একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবহিতকরণ সভাচট্টগ্রামের মিরসরাইয়ে অ্যানথ্রাক্সের প্রাদুর্ভাব ও করণীয় শীর্ষক এক অবহিতকরণ সভা হয়েছে গতকাল শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে। ইউএনও মো. হামিদুল হকের সভাপতিত্বে সভায় উপজেলার বিভিন্ন বাজারের গরুর মাংস বিক্রেতা, গরু বিক্রেতা, বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পার্শ্ববর্তী সোনাগাজী ও ছাগলনাইয়া উপজেলায় অ্যানথ্রাক্স রোগাক্রান্ত গরুর সন্ধান পাওয়ায় মিরসরাইয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ কারণেই প্রশাসনের উদ্যোগে অবহিতকরণ সভার আয়োজন করা হয়। মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি