একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বজ্রপাতে মৃত্যুব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কুড়িঘর গ্রামে গতকাল রোববার বজ্রপাতে বাবা নিহত ও ছেলে আহত হয়েছে। শিশু মিয়া (৩৮) ও তাঁর ছেলে ফিরোজ মিয়া (১২) সকাল আটটার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে কুড়িঘর বিলে মাছ ধরতে যায়। এ সময় বজ্রপাতে শিশু মিয়া ঘটনাস্থলেই মারা যান এবং ফিরোজ মিয়া আহত হয়। ফিরোজ মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নবীনগরের শিবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই মো. নুরুন্নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিহামলা, ভাঙচুরধানের জমিতে হাঁস পড়াকে কেন্দ্র করে প্রতিবেশীদের হামলায় ১৫ জন আহত এবং পাঁচটি বসতঘর ভাঙচুর ও লুটপাট হয়েছে। গুরুতর আহত সাতজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন মাইন উদ্দিন, আমিনুল হক, রোকেয়া বেগম, নুরুল হক, সাহাবুদ্দিন, নাজিম উদ্দিন ও ছায়েদল হক। শনিবার বেলা ১১টায় নোয়াখালীর হাতিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মাহাজনবাড়িতে এ হামলার ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা অভিযোগ করেন, জমিতে হাঁস পড়ার কারণে পৌরসভার ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দুলাল ডুবাই, আশ্রাফ ও বেলালের নেতৃত্বে প্রায় ২০-২৫ জন মাহাজনবাড়িতে হামলা চালায়। হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি