একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশিক্ষণ কোর্সবাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে (বার্ড) গত রোববার থেকে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ‘উপজেলা পরিষদ ব্যবস্থাপনা’ শীর্ষক এক প্রশিক্ষণ কোর্স। সকাল ১০টায় ড. আখতার হামিদ খান মিলনায়তনে কোর্সের উদ্বোধন করেন বার্ডের মহাপরিচালক মো. আতাউর রহমান। এতে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানরা অংশ নিচ্ছেন। ইউএনডিপি ও স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে এবং বার্ডের তত্ত্বাবধানে পরিচালিত এই কোর্সে রোববার উপজেলা পরিষদ গঠনের পটভূমি সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লাঅবশেষে সচলপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত বরিশাল বিভাগের একমাত্র ভূকম্পন পরিমাপক যন্ত্রটি সচল হয়েছে। গত বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে যন্ত্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ সাখাওয়াত হোসেন। পরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, ভূমিকম্পপ্রবণ হয়ে পড়েছে বাংলাদেশ। ভূমিকম্প নিয়ন্ত্রণ করা না গেলেও এর স্থান, মাত্রা ও গতিবিধি নির্ণয় এবং প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে ক্ষয়ক্ষতির মাত্রা অনেকটা কমিয়ে আনা সম্ভব। পটুয়াখালী অফিস