একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোর সম্মেলনগাজীপুরের বিবিসিএফ মিলনায়তনে গত শুক্র ও রোববার জাতীয় কিশোর-কিশোরী সম্মেলন হয়। কমিউনিটি হেলথ কেয়ার প্রজেক্ট নামের একটি সংস্থা এ আয়োজন করে। উদ্বোধন করেন সংস্থার নির্বাহী পরিচালক প্রকৃতি চৌধুরী। বয়ঃসন্ধিকালে কিশোর-কিশোরীদের সমস্যা এবং তা সমাধানের উপায় নিয়ে আলোচনা করেন, হেলথ কো-অর্ডিনেটর সেলিনা আক্তার ও প্রশাসনিক কর্মকর্তা চিত্তরঞ্জন তালুকদার। এতে কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসচেতনতা, এইচআইভি-এইডস প্রতিরোধ, গণতন্ত্রচর্চা, নেতৃত্ব উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে শিক্ষা দেওয়া হয়। বিজ্ঞপ্তি।আরেকজন গ্রেপ্তারব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রামে এক গৃহবধূকে নির্যাতনের ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ রতন উদাসী (২৮) নামের আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। রতনের বাড়ি উপজেলার শ্যামগ্রামে। গত সোমবার রাতে শ্যামগ্রাম বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হলো। শ্যামগ্রামে গত ২৪ আগস্ট রাতে একদল দুর্বৃত্ত ওই গৃহবধূর ঘরে ঢুকে তাঁকে ধর্ষণের চেষ্টা চালায়। ব্যর্থ হয়ে তারা ওই গৃহবধূকে ছুরিকাঘাতে ক্ষতবিক্ষত করে। এ ঘটনায় গৃহবধূর স্বামী ২ সেপ্টেম্বর নবীনগর থানায় একটি মামলা করেন। নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিআর্থিক সহায়তাএসিড নিয়ন্ত্রণ কাউন্সিল দিনাজপুর জেলা কমিটি জেলার চারজন এসিড ভিকটিমকে আর্থিক সাহায্য দিয়েছে। কমিটির সভাপতি জেলা প্রশাসক জামাল উদ্দিন আহমেদ গত রোববার তাঁদের প্রত্যেককে সাড়ে পাঁচ হাজার টাকার চেক তুলে দেন। ভিকটিম চারজন হলেন পার্বতীপুরের ফেন্সি আরা, ফুলবাড়ীর উলফাতুন, ঘোড়াঘাটের মাহফুজা বেগম ও বিরলের মোসাম্মৎ আনোয়ারা বেগম। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন জানান, জাতীয় এসিড কাউন্সিলের তহবিল থেকে ওই টাকা পাওয়া গেছে। দিনাজপুর অফিসভেসে আসে ওরাভারতীয় সীমান্তের ওপার থেকে ফেনসিডিলের বোঝা নিয়ে এসে পলিথিনে মুড়ে পদ্মা নদীতে ভাসিয়ে তার সঙ্গে নিজেরাও ভাসতে ভাসতে রাজশাহীর চারঘাট উপজেলার টাঙন এলাকায় এসে ওঠে। রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাত তিনটার দিকে ৫০০ বোতল ফেনসিডিলসহ এ রকম একজন শ্রমিককে গ্রেপ্তার করেছে। নিজস্ব প্রতিবেদক, রাজশাহীবজ্রপাতে নিহতবরগুনার বেতাগী উপজেলার গাবতলী গ্রামে গত সোমবার সন্ধ্যায় বজ্রপাতে লাল মিয়া (২৮) নামের এক জেলে নিহত হন। এ সময় গুরুতর আহত হন লাল মিয়ার ছেলে বেলাল (৮), অপর জেলে কামাল হোসেন (১৩) ও অহেদ খাঁ (৪৫)। আহত ব্যক্তিদের বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, বরগুনা