একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনব কায়দায়সোমবার রাত আড়াইটায় পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদের ফোনে জানানো হয় খাসখামায় বিদ্যুৎ নেই, অথচ সেখানে লাইন চালু ছিল। সঙ্গে সঙ্গে চট্টগ্রামের আনোয়ারা পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে পাহারা বসিয়ে একের পর এক গাড়ি তল্লাশি করেন বিদ্যুৎ কর্মকর্তারা। ভোর পাঁচটায় একটি সিএনজিচালিত ট্যাক্সিতে করে তিন ব্যক্তি চোরাই মালামালসহ শহরের দিকে যাচ্ছিল। তাদের আটক করা হয়। এভাবেই ট্রান্সফরমার চোর ধরেন আনোয়ারার পল্লী বিদ্যুতের ডিজিএম দিলীপ চন্দ্র সরকার। আটক ব্যক্তিদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধিপাঁচ দিন নিখোঁজখাগড়াছড়ির দীঘিনালায় ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক মো. কাসেম পিসি (৪৫) মোটরসাইকেলসহ পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় তাঁর স্ত্রী সানোয়ারা বেগম দীঘিনালা থানায় সাধারণ ডায়েরি করেছেন। ২৫ সেপ্টেম্বর বিকেলে দুই আদিবাসী যাত্রীকে নিয়ে বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেক এলাকায় ভাড়ায় যান কাসেম। সেখান থেকে ফেরার পথে তিনি নিখোঁজ হন। বাঘাইছড়ি থানাকে বিষয়টি জানানো হয়েছে বলে জানিয়েছেন দীঘিনালা থানার ওসি মো. শাহজাহান। দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধিস্বামী-স্ত্রী আটকপ্রতারণার মাধ্যমে নকল স্বর্ণ দিয়ে আসল স্বর্ণ হাতিয়ে নেওয়ার অভিযোগে স্থানীয় জনতা এক প্রতারক দম্পতিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। গত মঙ্গলবার তাঁদের চাঁদপুরের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। ঘটনাটি ঘটেছে ফরিদগঞ্জ উপজেলা সদর বাজারে। জিজ্ঞাসাবাদে মনির হোসেন ও সুমী প্রতারণার কথা স্বীকার করেন। তাঁদের বাড়ি শাহরাস্তি উপজেলার আলিপুর গ্রামে। ফরিদগঞ্জ থানার ওসি রনজিৎ কুমার পালিত জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধিউত্ত্যক্তকারীকে জুতাপেটাস্কুলে যাতায়াতের পথে প্রতিদিন মেয়েদের উত্ত্যক্ত করত বখাটে মিঠু। মেয়েদের সামনেই বখাটেপনার শাস্তি হিসেবে মিঠুকে শতাধিক জুতাপেটা ও চড়থাপ্পড় মারা হয়। পরে মেয়েদের উত্ত্যক্ত না করার শপথ পড়িয়ে ছেড়ে দেওয়া হয়। ঘটনাটি ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বানাই মাধ্যমিক বিদ্যালয়ের গত সোম ও মঙ্গলবারের। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবুল বাশার জানান, মিঠুকে পুলিশে না দিয়ে সামাজিকভাবে এই বিচার করা হয়েছে। এতে মিঠু ভালো হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। ঝালকাঠি প্রতিনিধি