একনজরে
লাশ উদ্ধারমৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গত বুধবার আবদুর রহমান (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর বাড়ি উপজেলার কানাইদাশী গ্রামে। উদ্যানের পর্যটক-সহায়ক পুলিশ নিয়মিত টহল দেওয়ার সময় রাস্তার পাশে একটি মোটরসাইকেল পড়ে থাকতে দেখে। পরে তারা মোটরসাইকেলের নিচে লাশটি দেখতে পায়। কমলগঞ্জ থানার ওসি নাজিম উদ্দীন জানান, গাড়ির ধাক্কায় পড়ে গিয়ে তিনি মারা যেতে পারেন। কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিউত্ত্যক্ত করায়যশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়া কলেজের একাদশ শ্রেণীর ছাত্র রাজীব হাসান কলেজে এসে প্রায়ই মেয়েদের উত্ত্যক্ত করত। বুধবার সকালে শ্রেণীকক্ষে এক মেয়েকে উত্ত্যক্ত করলে সে অধ্যক্ষকে বিষয়টি জানায়। অধ্যক্ষ রাজীবকে তাঁর কক্ষে আটকে রাখেন এবং পরে পুলিশে সোপর্দ করেন। অন্য ঘটনাটি কেশবপুর পৌরসভার মধ্যকূল এলাকার। জাহাঙ্গীর আলম (২৫) ছুটির পর ছাত্রীদের উত্ত্যক্ত করত। বুধবার এক সালিস বৈঠকে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত তাকে ২০০ টাকা জরিমানা করেন। কেশবপুর (যশোর) প্রতিনিধিবৈঠকে সমঝোতাইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় অবশেষে সব ছাত্রসংগঠনের মধ্যে সমঝোতা হয়েছে। গত মঙ্গলবার রাত পৌনে ১০টায় উপাচার্যের কার্যালয়ে উপাচার্য এম আলাউদ্দিনের সভাপতিত্বে বৈঠকে ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্রমৈত্রী ও জাসদের (ছাত্রলীগ) নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন সহ-উপাচার্য কামাল উদ্দিন, কোষাধ্যক্ষ শাহজাহান আলী, প্রক্টর মাহবুবুল আরফিন প্রমুখ। বৈঠক শেষে উপাচার্য বলেন, ছাত্রসংগঠনগুলো ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য প্রশাসনকে সহযোগিতার আশ্বাস দিয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিকাঠুরিয়ার মৃত্যুকক্সবাজারের টেকনাফে বন্য হাতির ধাওয়া খেয়ে এক কাঠুরিয়ার মৃত্যু হয়েছে। পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে কক্সবাজার হাসপাতালের মর্গে পাঠিয়েছে। গত বুধবার বিকেলে সদর ইউনিয়নের রাজারছড়ার গোরামুড়া নামক স্থানে পাহাড়ে কাঠ সংগ্রহকালে একদল কাঠুরিয়ার সামনে একটি বন্য হাতি পড়ে। হাতির তাড়া খেয়ে পালাতে গিয়ে পাহাড় থেকে নিচে পড়ে যান সদর ইউনিয়নের রাজারছড়া গ্রামের মোহাম্মদ নূরুল ইসলাম (৪০)। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিপোনা নিধন৫০ হাজার টাকা চাঁদা দাবি করে না পেয়ে আজিজুর রহমান নামের এক মৎস্য ব্যবসায়ীর কয়েকটি পুকুরে বিষ প্রয়োগ করে আনুমানিক ১০ লাখ টাকার পোনা মাছ মেরে ফেলা হয়েছে। ঘটনাটি ঘটেছে নওগাঁর রানীনগর উপজেলার পারইল গ্রামে। এ ব্যাপারে দুজনকে আসামি করে রানীনগর থানায় মামলা হয়েছে। আসামিরা হলেন উপজেলার বিশিয়া গ্রামের সাইফুল ইসলাম (৪০) ও শফিকুল ইসলাম (৪৬)। পুকুরের মালিক আজিজুর রহমানের অভিযোগ, কিছু প্রভাবশালী ব্যক্তি তাঁকে হুমকি দিয়ে আসছিল। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি