একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রহারে মৃত্যুপিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালী গ্রামে গত বুধবার রাতে ভাইয়ের প্রহারে ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম মিজানুর রহমান (২৫)। তিনি ওই গ্রামের আবদুল গফফার মিয়ার ছেলে। মিজানের ভাই ফরিদ ঢাকা থেকে বুধবার বাড়িতে আসেন। ফরিদ টাকা নিয়ে এসেছেন জানতে পেরে মিজান রাতে ওই বাড়িতে হানা দেন। এ সময় মিজানের ভাই ফরিদ (২৮) ও মামুন (২২) তাঁকে লাঠি দিয়ে মারধর শুরু করেন। রাত ১২টার দিকে তিনি মারা যান। ফরিদ ও মামুনকে আটক করা হয়েছে।  পিরোজপুর প্রতিনিধিউচ্ছেদ নড়াইলের জেলা প্রশাসন গত বৃহস্পতিবার থেকে আবারও চিত্রা নদীর ফেরিঘাট এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে। সহকারী কমিশনার মো. তবিবর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) রাবেয়া আক্তারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। তবিবর রহমান বলেছেন, গত ২১ থেকে ২৮ জুলাই চিত্রাপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল। নড়াইল প্রতিনিধি