একনজরে
লাশ উদ্ধারব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ গ্রামের আক্কাস মিয়া (৩৫) নামের এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশ গতকাল শনিবার দুপুরে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, আক্কাস মাদকাসক্ত ছিলেন। তিনি গত শুক্রবার বিকেল পাঁচটার দিকে পুরোনো লুঙ্গি দিয়ে নিজ ঘরের সিলিংয়ের সঙ্গে গলায় ফাঁস লাগান। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বেলায়েত হোসেন প্রথম আলোকে বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। প্রাথমিক তদন্তে এ ঘটনাকে আত্মহত্যা বলে মনে হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিদুই শিশুর মৃত্যুফরিদপুরের সদরপুর উপজেলার বৌদ্যডাঙ্গী গ্রামের রুস্তমখাঁর হাটের পাশে খালের পানিতে ডুবে গত বৃহস্পতিবার দুই শিশু মারা গেছে। এরা হচ্ছে চরভদ্রাসন উপজেলার দক্ষিণ আলমনগর গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ে সুমাইয়া আক্তার (৭) ও সদরপুর উপজেলার বৌদ্যডাঙ্গী গ্রামের কাসেম মোল্লার মেয়ে শারমীন আক্তার (৯)। গত শুক্রবার নিজ নিজ বাড়ির কবরস্থানে শিশু দুটির লাশ দাফন করা হয়। ফরিদপুর অফিসদুই সদস্য গ্রেপ্তারসিডি বিক্রি ও প্রচারপত্র বিতরণের সময় গত শুক্রবার বিকেলে রাজশাহী মহানগরের বুধপাড়া মহল্লা থেকে মতিহার থানার পুলিশ হিজবুত তাওহীদের আরও দুই সদস্যকে গ্রেপ্তার করেছে। এ সময় তাঁদের কাছ থেকে সিডি ও প্রচারপত্র জব্দ করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হচ্ছেন নগরের ধরমপুর এলাকার রবিউল আওয়াল (৩৫) ও পিয়ারুল ইসলাম (৩৯)। গত ২৬ সেপ্টেম্বর পুলিশ একই অভিযোগে ওই সংগঠনের সাত সদস্যকে গ্রেপ্তার করে। নিজস্ব প্রতিবেদক, রাজশাহীমার্কেটে অগ্নিকাণ্ডকিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার শহশ্রাম গচিহাটা বাজারের আকন্দ মার্কেটে গত শুক্রবার বিকেলে অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে গেছে। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এতে ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন। গচিহাটা ব্যবসায়ী সমিতির সহসভাপতি ইমাম হোসেন জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে। কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি