একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোমা নিষ্ক্রিয়কিশোরগঞ্জের ভৈরব থেকে গ্রেপ্তার হওয়া ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফা নেতা রঞ্জন চৌধুরীর (৪৬) কাছ থেকে উদ্ধার করা তিনটি বোমা গতকাল রোববার নিষ্ক্রিয় করা হয়েছে। ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খোরশেদ আলমের উপস্থিতিতে সকালে ভৈরব থানা কার্যালয় চত্বরে বোমা তিনটি নিষ্ক্রিয় করা হয়। ৎব-৯ ভৈরব ক্যাম্পের সহকারী পুলিশ সুপার মো. মঞ্জুর আহমেদ সিদ্দিকী জানান, নিষ্ক্রিয় করা বোমা তিনটিই হাতবোমা। উল্লেখ্য, চলতি বছরের ১৭ জুলাই রঞ্জনকে ভৈরব পৌর শহরের লক্ষ্মীপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। নিজস্ব প্রতিবেদক, ভৈরবকমিটির বৈঠককমলগঞ্জ উপজেলা পূজা উদ্যাপন কমিটির প্রস্তুতিমূলক বৈঠক গতকাল রোববার উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকাশ কান্তি চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপজেলা সাধারণ সম্পাদক রফিকুর রহমান, কমলগঞ্জ গণ-মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহন চন্দ্র দেব, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দীন। সভায় শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সজাগ থাকার আহ্বান জানানো হয়। কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি১৩৬টি মণ্ডপে পূজামৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল রোববার দুর্গাপূজায় আইনশৃঙ্খলা রক্ষায় করণীয় নির্ধারণে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়েজ আহাম্মদ। সভায় অন্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব, শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মো. আহাদ মিয়া, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ্, পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক অজয় দেব ও নয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা বক্তব্য দেন। শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধিরোডমার্চ শেষরংপুর বিভাগের উন্নয়নের লক্ষ্যে রংপুর বিভাগ নাগরিক কমিটির উদ্যোগে শুরু হওয়া তিন দিনব্যাপী রোডমার্চ গত শনিবার বিকেলে পঞ্চগড় শেরেবাংলা পার্কে এসে শেষ হয়। পরে সেখানে নাগরিক সংহতির সমাবেশ হয়। পঞ্চগড় নাগরিক কমিটির আহ্বায়ক বসিরুল আলম প্রধানের সভাপতিত্বে সমাবেশে রংপুর বিভাগীয় নাগরিক কমিটির সভাপতি আফজাল হোসেন, মেজর (অব.) আসমা আমীন, এনামুল হক চাঁদ, জয়নাল আবেদীন, পঞ্চগড় নাগরিক কমিটির সদস্য সচিব তরিকুল আলম, আরিফুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। পঞ্চগড় প্রতিনিধিদুজন আটকপাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের পাঁচগাছিতে শুক্রবার রাতে বরযাত্রীবাহী একটি ভটভটি আটকে যাত্রীদের কাছ থেকে দুর্বৃত্তরা চার হাজার টাকা ও চারটি মুঠোফোন ছিনিয়ে নিয়ে গেছে। ভুক্তভোগীদের সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা তাদের মারধর করে টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়। গ্রামবাসী পরদিন ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচবিবি থানার কেওরতা গ্রামের শাহারুল ইসলাম ও জাহাঙ্গীর আলীকে আটক করে পুলিশে সোপর্দ করে। পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি৯ ঘণ্টা বিদ্যুৎহীনচট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় গত শনিবার টানা প্রায় নয় ঘণ্টা বিদ্যুৎ ছিল না। এ জন্য ৩৫ হাজার গ্রাহক চরম দুর্ভোগে পড়েন। দুপুর একটার দিকে বিদ্যুৎ চলে যায়। আসে রাত সাড়ে নয়টায়। পল্লী বিদ্যুতের বোয়ালখালী আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আবু বক্কর ছিদ্দিকী জানান, বোয়ালখালী খালের পাড়ে সংযোগ লাইনের একটি খুঁটি ভেঙে পড়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি