একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই বখাটে গ্রেপ্তারসিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে পুলিশ দুই বখাটেকে গত রোববার গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন রায়গঞ্জ পৌর এলাকার বানু আকন্দের ছেলে সরওয়ার্দী (২৫) ও শ্যামনাই গ্রামের আবদুল মতিন (২২)। রায়গঞ্জ সদর বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে সরওয়ার্দীকে এবং ভুঁইয়াগাতী বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে আবদুল মতিনকে গ্রেপ্তার করা হয়। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ছাত্র-শ্রমিক সংঘর্ষতুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গতকাল সোমবার সকালে শিবচর পৌর এলাকায় সরকারি বরহামগঞ্জ কলেজের শিক্ষার্থীদের সঙ্গে টেম্পো-শ্রমিকদের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়। এ সময় ক্ষুব্ধ শিক্ষার্থীরা ছয়টি নসিমন ভাঙচুর করে। এ ঘটনার প্রতিবাদে টেম্পো-শ্রমিকেরা স্থানীয় সড়কে টেম্পো চলাচল বন্ধ করে দেন। খবর পেয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাজ্জাক মিয়া ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। শিবচর (মাদারীপুর) প্রতিনিধিএকজন আটকদিনাজপুর সদর উপজেলার দক্ষিণ কোতোয়ালির কমলপুর বাজারে নকল রাজস্ব স্ট্যাম্প বিক্রির অভিযোগে গত রোববার মো. নূর ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। দিনাজপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সামসুন নাহারের নেতৃত্বে পুলিশ ওই বাজারে অভিযান চালিয়ে তাঁকে আটক করে। এ সময় নূর ইসলামের কাছ থেকে ৬৪টি নকল রাজস্ব স্ট্যাম্প উদ্ধার করা হয়। তাঁকে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে। দিনাজপুর অফিসকর্মসূচি উদ্বোধনকক্সবাজারের উখিয়ায় বাংলাদেশ স্কাউটসের উপজেলা শাখার উদ্যোগে গত রোববার থেকে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। ওই দিন সকালে উপজেলা অফিসার্স ক্লাবের পাশের পাহাড়ে চারা রোপণ করার মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম আসিফ বিন ইকরাম ও উখিয়া বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব মহিলা কলেজের অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী এই কর্মসূচির উদ্বোধন করেন। পরে বিভিন্ন স্থানে ফলদ, বনজ ও ঔষধি গাছের কয়েক শ চারা রোপণ করা হয়। উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি