একনজরে
৩৯ বছর পরচট্টগ্রামের বোয়ালখালী উপজেলা সদরে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থানে নির্মিত হচ্ছে স্মৃতিসৌধ। স্বাধীনতার ৩৯ বছর পর এটিই প্রথম স্মৃতিসৌধ। উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. হারুণ মিয়া বলেন, মুক্তিযুদ্ধের সময় বর্তমান প্রশাসনিক ভবন ছিল পাকস্তানি বাহিনী ও তাদের দোসরদের ঘাঁটি। ১৯৭১ সালের ২৭ আগস্ট এই ঘাঁটি আক্রমণ করতে গিয়ে শহীদ হন ইপিআর হাবিলদার ফজলুল হকসহ তিনজন। পরে তাঁদের লাশ গুম করে ফেলা হয়। মুক্তিযুদ্ধের সেই স্মৃতিবিজড়িত ভবনের সামনে মাঠের এক পাশে রয়েছে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার। আরেক পাশে নির্মিত হচ্ছে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে স্মৃতিসৌধ। বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি১০৭৬টি মণ্ডপে পূজাটাঙ্গাইলে এবার এক হাজার ৭৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদ্যাপনের লক্ষ্যে জেলা প্রশাসন আয়োজিত প্রস্তুতি সভায় গত সোমবার এ তথ্য জানানো হয়। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক এম বজলুল করিমের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রশিদ, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুভাস চন্দ্র সাহা প্রমুখ উপস্থিত ছিলেন। টাঙ্গাইল অফিসবখাটেপনার দায়েবখাটেপনার অভিযোগে ফরিদপুরে তিনজনকে এক হাজার করে জরিমানা করেছেন একটি ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল আলমের নেতৃত্বে আদালত শহরের হিতৈষী উচ্চবিদ্যালয়ের সামনে ইভ টিজিং করার সময় আটক করা হয় শহরের পূর্ব খাবাসপুর এলাকার জাহিদুল ইসলাম (২৯), মো. রাজু শেখ (১৮) ও পশ্চিম খাবাসপুর এলাকার মো. রফিকুল হাসানকে (১৮)। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে তাদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়। পরে অভিভাবকদের কাছে তাদের তুলে দেওয়া হয়। ফরিদপুর অফিস