একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আটজন গ্রেপ্তারমৌলভীবাজারের শ্রীমঙ্গলে সোমবার রাতে গ্রামবাসীর সহযোগিতায় আটজন সন্দেহভাজন ডাকাতকে পুলিশ গ্রেপ্তার করেছে। মঙ্গলবার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. আল আমিন, নিকুঞ্জ কান্তি দেব, ফোরকান আলী, আবদুস শহীদ, আলম হোসেন, মুহিত মিয়া, দেলোয়ার হোসেন ও খোকন মিয়া। শ্রীমঙ্গল থানার পুলিশ জানায়, সোমবার রাত দুইটার দিকে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা উপজেলার কালাপুর ইউনিয়নের মাজদিহি গ্রামের নারাইনছড়া এলাকায় একটি পরিত্যক্ত প্রেক্ষাগৃহের সামনে খোলা মাঠে বসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। তাঁদের কাছ থেকে একটি শাবল ও দা উদ্ধার করা হয়েছে। শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি১৫ দোকান ছাইমঙ্গলবার সকাল নয়টার দিকে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া বাজারের মনুর চায়ের দোকানের একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। এতে বাজারের ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। চাঁদপুর ও লক্ষ্মীপুর থেকে ফায়ার সার্ভিসের দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইন হোসেন বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাজারের ১৫টি দোকান পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধিসংবর্ধনাঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে মঙ্গলবার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং এক কর্মকর্তার বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. এমদাদুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ সবদার আলী। অনুষ্ঠানে বিভিন্ন কর্মকর্তার কৃতী সন্তানদের সংবর্ধনা ও একজন কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এ ছাড়া নবীন তিন কর্মকর্তাকে বরণ করে নেওয়া হয়। ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিযাবজ্জীবনগৃহবধূকে অপহরণ ও ধর্ষণের দায়ে বগুড়ায় জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তিকে পৃথক দণ্ডাদেশ দেওয়া হয়েছে। অপহরণের দায়ে তাঁকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ, এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। আর ধর্ষণের দায়ে তাঁকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ, দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও চার মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। উভয় সাজা একসঙ্গে চলবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-১-এর বিচারক কে জি মোস্তফা এই রায় ঘোষণা করেন। জাহাঙ্গীর আলম বগুড়ার শাজাহানপুর উপজেলার নয়মাইল জামালপুর গ্রামের আবদুল মান্নানের ছেলে। নিজস্ব প্রতিবেদক, বগুড়া