একনজরে
লাঠির আঘাতেচট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের পশ্চিম খুরুশিয়া গ্রামে কেরম খেলাকে কেন্দ্র করে বন্ধুর লাঠির আঘাতে সাগর নামে এক ব্যক্তি মারা গেছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ইউনিয়নের পশ্চিম খুরুশিয়া গ্রামের সাগর (২২) প্রতিবেশী আবছারের (২৩) সঙ্গে কেরম খেলছিলেন। খেলা নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হলে সাগর আবছারকে অতর্কিতে ঘুষি মারেন। সঙ্গে সঙ্গে আবছারও লাঠি দিয়ে পেছন থেকে ঘাড়ে আঘাত করলে সাগর মাটিতে লুটিয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে সাগরের মৃত্যু হয়। রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি।ট্রেনে কাটা পড়ে...চুয়াডাঙ্গার দর্শনা রেলওয়ে পুলিশ (জিআরপি) বুধবার স্থানীয় হঠার্যাপাড়া রেললাইনের পাশ থেকে ট্রেনে কাটা পড়ে নিহত হাফিজুল ইসলাম (৩৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে। নিহত হাফিজুল ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কিরণকান্দি গ্রামের রুস্তম আলীর ছেলে। বুধবার দুপুর ১২টায় হাফিজুলের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত হাফিজুল দুই বছর ধরে দর্শনায় তাঁর খালাতো বোনের বাড়িতে বসবাস করে আসছিলেন। তিনি মাদকাসক্ত হিসেবে পরিচিত। চুয়াডাঙ্গা প্রতিনিধি।ট্যাক্সি ছিনতাইফেনীর ছাগলনাইয়া উপজেলার বাঁশপাড়া গ্রামের চৌধুরী সড়কে গত মঙ্গলবার রাতে যাত্রীবেশী ছিনতাইকারীরা মো. ইব্রাহিম (৩০) নামের এক চালককে হত্যার পর সিএজিচালিত একটি ট্যাক্সি ছিনতাই করে নিয়ে গেছে। ইব্রাহিম ছাগলনাইয়া উপজেলার কৈয়ারা আদর্শ গ্রামের রিকশাচালক আবুল হোসেনের ছেলে। মঙ্গলবার রাত নয়টার দিকে তিন-চারজন যাত্রীবেশী ছিনতাইকারী ফেনী থেকে ছাগলনাইয়া যাওয়ার কথা বলে তাঁর ট্যাক্সিতে ওঠে। এ ঘটনায় ইব্রাহিমের স্ত্রী রেহানা আক্তার ছাগলনাইয়া থানায় মামলা করেছেন। নিজস্ব প্রতিবেদক, ফেনী