একনজরে
মিলনায়তন ভস্মীভূতরাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) কেন্দ্রীয় মিলনায়তন আগুনে পুড়ে গেছে। এতে মিলনায়তনের সব আসবাবই পুড়ে গেছে, ক্ষতি হয়েছে অন্তত ১৫-২০ লাখ টাকার। গতকাল শুক্রবার সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। উপাচার্য সিরাজুল করিম চৌধুরী জানান, মিলনায়তন ভবনের দেয়াল ও ছাদে লাগানো কাঠ-পারটেক্সসহ সবকিছুই পুড়ে গেছে। এ ছাড়া বৈদ্যুতিক পাখাসহ সব অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিডিজিটাল পুর্জিচুয়াডাঙ্গায় ‘ডিজিটাল পদ্ধতিতে পুর্জি বিতরণ ও আখের মূল্য পরিশোধ’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক্সেস টু ইনফরমেশন প্রোগ্রাম ও বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প সংস্থার যৌথ উদ্যোগে এবং দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় চিনিকলের কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক, শ্রমিকনেতা, আখচাষি ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় ডিজিটাল তথ্যসেবার মাধ্যমে আখচাষিদের পুর্জি বিতরণ, আখের মূল্য পরিশোধের বিষয়ে তথ্যচিত্রসহ অবগত করানো হয়। চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রশিক্ষণ কোর্সপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মেলনকক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে ছয় মাসব্যাপী দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্সের উদ্বোধন করেছেন উপাচার্য সৈয়দ সাখাওয়াত হোসেন। গত বৃহস্পতিবার দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান আ ক ম মোস্তফা জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিন আলী আজগর ভূঁইয়া, রবিউল হক, প্রক্টর মোহাম্মদ আলী, ডেপুটি রেজিস্ট্রার নাসের সালেহ্ চৌধুরী, প্রশিক্ষক আবদুল আহাদ বিশ্বাস, আহমেদ পারভেজ প্রমুখ। প্রশিক্ষণে মোট ২৫ জন অংশ নেন। পটুয়াখালী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদেড় লক্ষাধিকজুনিয়র স্কুল সার্টিফিকেট-জেএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে এবার এক লাখ ৬০ হাজার পরীক্ষার্থী অংশ নেওয়ার জন্য নাম নিবন্ধন করেছে। বোর্ডের অধিভুক্ত ছয় জেলার ২৩৩টি কেন্দ্রে ওই পরীক্ষা হবে। ৪ নভেম্বর থেকে ওই পরীক্ষা শুরু হবে। কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কুন্ডু গোপীদাস বলেন, ‘আমাদের প্রস্তুতি প্রায় চূড়ান্ত। এখন কেবল প্রশ্নপত্র পাঠানোর পালা। ইতিমধ্যে চূড়ান্ত কেন্দ্রের তালিকাও তৈরি করা হয়েছে। যেখানে এসএসসি পরীক্ষার কেন্দ্র রয়েছে, সেখানে পরীক্ষা হবে। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা