একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন হলবাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের নামে গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ৮০০ আসনের একটি নতুন ছাত্র হল নির্মাণ করা হবে। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় নামকরণের বিষয়টি অনুমোদন করা হয়েছে। শিগগিরই হলের নির্মাণকাজ শুরু হবে। ছাত্রকল্যাণ পরিচালক নঈম শেখ বলেন, গাজীপুরের সন্তান তাজউদ্দীন আহমদ একজন আদর্শ রাজনীতিবিদ ছিলেন। তাই তাঁর নামে হলের নামকরণ করা হয়েছে। ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিনামূল্যে চিকিৎসাসেবা‘২০২০ সাল আসছে এগিয়ে, অন্ধত্ব নিবারণ করব মোরা সবাইকে নিয়ে।’ এ অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে গতকাল শনিবার জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর ইউনিয়নের গারো পাহাড়ে আদিবাসীদের বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। দি ফ্রেড হলোস ফাউন্ডেশন ও অস্ট্রেলিয়ান সরকারের সহযোগিতায় জামালপুর জেনারেল হাসপাতালের চক্ষু বিভাগ বালুজুড়ি গ্রামে কারিতাস কার্যালয়ে এ শিবিরের আয়োজন করে। শিবিরে জামালপুর ও শেরপুরের ১৫০ জন আদিবাসীর চোখের রোগ নির্ণয় এবং তাঁদের বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ওষুধ দেওয়া হয়। জামালপুর প্রতিনিধিপূজামণ্ডপ ১১৯টিদুর্গাপূজা উদ্যাপনের জন্য এবার কেরানীগঞ্জ উপজেলায় ১১৯টি পূজামণ্ডপ স্থাপন করা হয়েছে। জানা গেছে, দক্ষিণ কেরানীগঞ্জ থানার ৫৪টি পূজামণ্ডপের মধ্যে ১৩টি ও কেরানীগঞ্জ মডেল থানার ৬৫টি পূজামণ্ডপের মধ্যে ১২টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। কেরানীগঞ্জ সর্বজনীন পূজা উদ্যাপন কমিটির সভাপতি সদানন্দ বর্মণ বলেন, ‘পরিবেশ খুব ভালো। প্রশাসন তাঁদের সহযোগিতা করছেন।’ কেরানীগঞ্জ মডেল থানা সার্কেল এএসপি ফারুক হোসেন জানান, পূজা উপলক্ষে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধিবিদ্যুৎ নেইকিশোরগঞ্জের নিকলী উপজেলায় গত তিন দিন ধরে বিদ্যুৎ নেই। ফলে নিকলী সদরসহ সাতটি ইউনিয়নের কয়েক হাজার গ্রাহক চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। গত বৃহস্পতিবার ভোরে ঝোড়ো হাওয়ার কারণে বৈদ্যুতিক খুঁটি পড়ে যাওয়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সংযোগ পুনরায় চালুর জন্য বিদ্যুৎ-কর্মীরা কাজ করছেন। কিশোরগঞ্জ পল্লী বিদ্যুতের সহকারী এ জি এম আবদুল ওয়ারিদ জানান, মাঠকর্মীরা কাজ করছেন। আশা করি শনিবারের (গতকাল) মধ্যে বিদ্যুৎব্যবস্থা পুনরায় চালু হবে। নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জবখাটেকে জুতাপেটানড়াইলের লোহাগড়া উপজেলার এসএইচবিআর আলিম মাদ্রাসার এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে গতকাল শনিবার এক বখাটেকে জুতাপেটা করে জুতার মালা গলায় দিয়ে তাকে মাদ্রাসার ক্লাসে ক্লাসে ও এলাকায় ঘুরানো হয়েছে। এক সন্তানের জনক ওই বখাটে ৫ অক্টোবর মাদ্রাসায় আসার পথে এক ছাত্রীকে কুপ্রস্তাব দেয় ও বিভিন্নভাবে উত্ত্যক্ত করে। এরপর ওই ছাত্রীটি আর মাদ্রাসায় আসেনি। অভিযোগ পেয়ে মাদ্রাসায় এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিবিদ্যুৎ নেইকিশোরগঞ্জের নিকলী উপজেলায় গত তিন দিন ধরে বিদ্যুৎ নেই। ফলে নিকলী সদরসহ সাতটি ইউনিয়নের কয়েক হাজার গ্রাহক চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। গত বৃহস্পতিবার ভোরে ঝোড়ো হাওয়ার কারণে বৈদ্যুতিক খুঁটি পড়ে যাওয়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সংযোগ পুনরায় চালুর জন্য বিদ্যুৎ-কর্মীরা কাজ করছেন। কিশোরগঞ্জ পল্লী বিদ্যুতের সহকারী এ জি এম আবদুল ওয়ারিদ জানান, মাঠকর্মীরা কাজ করছেন। আশা করি শনিবারের (গতকাল) মধ্যে বিদ্যুৎব্যবস্থা পুনরায় চালু হবে। নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জবৃদ্ধের মৃত্যুনিম্নচাপের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসের পানিতে ডুবে পটুয়াখালীর গলাচিপায় এক বৃদ্ধ মারা গেছেন। উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের মো. লেদু পালোয়ান (৭০) শুক্রবার বিকেলে তাঁর নাতনিকে নিয়ে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে যাচ্ছিলেন। এ সময় জলোচ্ছ্বাসের পানির প্রবল স্রোতে তিনি ভেসে যান। পরে এলাকার লোকজন নেমে খোঁজাখুঁজি করে রাত নয়টার দিকে গ্রামের একটি ধানখেত থেকে তাঁর লাশ উদ্ধার করেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান লিটন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঅস্বাভাবিক মৃত্যুফরিদপুরে সোনালী ব্যাংকের পাহারায় নিয়োজিত এক পুলিশ কনস্টেবলের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গত শুক্রবার ভোরে ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকায় অবস্থিত সোনালী ব্যাংকের প্রধান ফটকের সামনে এই ঘটনা ঘটে। নিহত পুলিশ কনস্টেবলের নাম মো. সাজ্জাদুর রহমান (২৮)। তাঁর বাড়ি রাজবাড়ীর বসন্তপুর ইউনিয়নের মজলিসপুর গ্রামে। ফরিদপুর কোতোয়ালি থানার ওসি নূরে আলম সিদ্দিকী জানান, ধারণা করা হচ্ছে সাজ্জাদ যে চাইনিজ রাইফেলটি বহন করতেন সেটি দিয়ে তিনি আত্মহত্যা করেছেন। ফরিদপুর অফিস