একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির বিক্ষোভনাটোরের বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ও বিএনপির নেতা সানাউল্লাহ নূরকে হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা বিএনপির দুই পক্ষ গতকাল রোববার পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। তবে দুই পক্ষই সানাউল্লাহ হত্যাকাণ্ডে আওয়ামী লীগ জড়িত থাকার অভিযোগ করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ পৌর ও সদর উপজেলা বিএনপি সকাল ১০টার দিকে যৌথভাবে শহরের ইসলামিয়া সুপার মার্কেট চত্বরে সমাবেশ করে। অন্যদিকে জেলা বিএনপির একটি অংশ ও জেলা যুবদল বিকেলে শহরের কালীবাড়ি মোড়ে সমাবেশ করে। নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জগাছ চুরিউল্লাপাড়ার বনবাড়ীয়া আবাসন প্রকল্পের রাস্তার পাশে ১৩টি গাছ গতকাল রোববার সকালে কেটে নিয়েছেন সাদেকুর রহমান নামের এক ব্যক্তি। উল্লাপাড়ার সলংগা ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা অসীম কুমার গতকাল উল্লাপাড়া থানায় দায়ের করা মামলায় অভিযোগ করেন, বনবাড়ীয়া গ্রামের সাদেকুর রহমান তাঁর লোকজন নিয়ে ওই রাস্তার পাশের সরকারি ১৩টি আকাশমণিগাছ কেটে নিয়েছেন। ওই গাছগুলোর দাম ২৫ থেকে ৩০ হাজার টাকা। এ ব্যাপারে সাদেকুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি।