একনজরে
মুঠোফোনে ফরমপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ শিক্ষা বর্ষের সম্মান প্রথম বর্ষে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের ফরম পূরণ মুঠোফোনের মাধ্যমে গত রোববার থেকে শুরু হয়েছে। ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক আলী আজগর ভূঁইয়া জানান, আবেদন-প্রক্রিয়া আগামী ১৫ নভেম্বর বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলবে। ফরমের নির্ধারিত মূল্য ৫০০ টাকাও মুঠোফোনের মাধ্যমে জমা দিতে হবে।্রবিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.pstu.ac.bd এবং ০১৭২৯০৭৭৬০৪ নম্বরে ফোন করে ভর্তিসংশ্লিষ্ট সব তথ্য পাওয়া যাবে। পটুয়াখালী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঅটোরিকশাসহ গ্রেপ্তার ৩মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মুছাই এলাকা থেকে গতকাল সোমবার একটি ছিনতাই করা সিএনজিচালিত অটোরিকশাসহ তিন ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: মৌলভীবাজার সদর উপজেলার শিমুলতলী গ্রামের জাকির হোসেন (২৫), বড়লেখা উপজেলার দক্ষিণভাগ গ্রামের সেলিম হোসেন ওরফে বাবুল (৩৯) ও কুলাউড়া উপজেলার টিলাগাঁও গ্রামের মাসুম আহমেদ (২২)। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুুল্লাহ্ বলেন, এ ব্যাপারে অটোরিকশার মালিক মইনুল হোসেন বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় মামলা করেছেন। শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধিহেরোইন উদ্ধারজয়পুরহাটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা গত রোববার পার্বতীপুর থেকে রাজশাহীগামী বরেন্দ্র আন্তনগর ট্রেন থেকে এক কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে। তবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। রাত সাড়ে আটটায় ট্রেনটি জয়পুরহাট স্টেশনে দাঁড়ালে র্যাবের সদস্যরা ট্রেনের একটি বগিতে অভিযান চালিয়ে কার্বন পেপার ও পলিথিন দিয়ে মোড়ানো দুটি প্যাকেট উদ্ধার করেন। র্যাব জয়পুরহাট ক্যাম্পের উপ-অধিনায়ক হাফিজুর রহমান জানান, এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় সাধারণ জিডি করা হয়েছে। জয়পুরহাট প্রতিনিধি