একনজরে
মীনা দিবস উপলক্ষেমীনা দিবস উপলক্ষে গতকাল বুধবার কমলগঞ্জে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক আলী ইউসুফ সুলতান নূর ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রকাশ কান্তি চৌধুরীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে ‘স্কুলে যাওয়াই শিশুর কাজ, কেউ রবে না বাইরে আজ’ এই স্লোগানের ওপর রচনা প্রতিযোগিতা হয়। পরে চিত্রাঙ্কন ও যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতার আয়োজন করা হয়। কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিভ্যানচাপায়ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ডে গতকাল বুধবার ভোরে কাভার্ড ভ্যানের চাপায় সুমন (১০) নামে একটি শিশু নিহত হয়েছে। ছেলেকে বাঁচাতে গিয়ে মা মিনারা বেগম গুরুতর আহত হয়েছেন। তাদের বাড়ি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার তৈমুলনগর গ্রামে। পুলিশ কাভার্ড ভ্যানটি আটক করেছে। ভৈরব থানার পুলিশ জানায়, সুমন মহাসড়কের পাশ ঘেঁষে দাঁড়িয়েছিল। এ সময় সিলেটগামী কাভার্ড ভ্যানটি সুমনকে চাপা দেয়। তাকে বাঁচাতে মা এগিয়ে গেলে তিনি ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন। নিজস্ব প্রতিবেদক, ভৈরববোমা উদ্ধারচুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার পুলিশ দুটি তাজা বোমা উদ্ধার করেছে। গতকাল বুধবার দুপুর একটায় আলমডাঙ্গা শহরের জিকে খালসংলগ্ন পশুহাটের পাশ থেকে বোমাগুলো উদ্ধারের পর তা থানায় নেওয়া হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, গোপন সূত্রে খবর পেয়ে কালো টেপ দিয়ে মোড়ানো অবস্থায় বোমাগুলো উদ্ধার করা হয়। এগুলো নিষ্ক্রিয় করা হবে। চুয়াডাঙ্গা প্রতিনিধিঅটোরিকশা ছিনতাইচট্টগ্রামের আনোয়ারায় মঙ্গলবার রাতে চালককে অজ্ঞান করে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। উপজেলার পিএবি সড়কের ধানপুরা রাস্তার মাথায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পিএবি সড়কের ধানপুরা এলাকায় চালক নজরুল ইসলামকে (১৮) অজ্ঞান করে তাঁর অটোরিকশা ও মুঠোফোন নিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয় কিছু লোক তাঁকে অজ্ঞান অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। নজরুলের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়ার চানপুর গ্রামে। আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি