একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওপেন হাউস ডেপুলিশের কার্যক্রম পরিচালনার জন্য ময়মনসিংহের ত্রিশাল থানার পুলিশকে একটি গাড়ি দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার ওপেন হাউস ডে বা উন্মুক্ত দিবসের আলোচনার আগে ত্রিশাল থেকে নির্বাচিত সাংসদ রেজা আলী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ্দ করা একটি পিকআপ হস্তান্তর করেন। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উন্মুক্ত দিবসের আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের পুলিশ সুপার খন্দকার গোলাম ফারুক। ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধিপ্রতিপক্ষের হামলায়সুনামগঞ্জের তাহিরপুরে গতকাল বৃহস্পতিবার প্রতিপক্ষের হামলায় আরশ আলী (৩৮) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। তাঁর বাড়ি উপজেলার দরুন্দ গ্রামে। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, সকালে বালু-পাথর উত্তোলনের জন্য যাদুকাটা নদীতে যাওয়ার সময় তিনি প্রতিপক্ষের হামলায় আহত হন। পরে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এদিকে গতকাল জাকিরুল নামের এক ব্যক্তির লাশ তাঁর বাড়ির সামান্য দূর থেকে উদ্ধার করা হয়েছে। তাঁর বাড়ি উপজেলার হলহলিয়াচর গ্রামে। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, দুটি ঘটনায় দুটি পৃথক মামলা হয়েছে। সুনামগঞ্জ ও তাহিরপুর প্রতিনিধিচরমপন্থী গ্রেপ্তারপাবনার আটঘরিয়া উপজেলার শ্রীপুর কৈজুরী গ্রাম থেকে বুধবার রাতে আতাইকুলা থানার পুলিশ অস্ত্রসহ আবদুুস সালাম (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। পুলিশের দাবি, গ্রেপ্তার করা ব্যক্তি পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এমএল লালপতাকা) আঞ্চলিক প্রধানের দায়িত্বে ছিলেন। তিনি পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম চৌধুরী জানান, ওই গ্রামের একটি খোলা মাঠে চরমপন্থীরা অস্ত্রসহ বৈঠক করছেন—এমন সংবাদের ভিত্তিতে রাত ১০টার দিকে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালানোর চেষ্টা করলে অস্ত্রসহ সালামকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে দুটি পাইপগান, দুটি চায়নিজ কুড়াল ও দুটি বড় ছুরি উদ্ধার করা হয়। পাবনা অফিসলাইসেন্স না থাকায়...নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল আলমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে একটা পর্যন্ত ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় বিভিন্ন যানবাহনে অভিযান চালান। এ সময় লাইসেন্স না থাকায় মোটরসাইকেল চালক মধুখালীর মির্জা আব্বাস (২৫), রাজবাড়ীর মশিউল (২৮) ও ভাঙ্গার শেখ মশিউর রহমানকে (১৬) ৫০০ টাকা করে জরিমানা করা হয়। রাজবাড়ীর নসিমন চালক সেলিম শেখ (২৩) ও বোয়ালমারীর রেজাউলকেও (২৮) ৫০০ টাকা করে জরিমানা করেন আদালত। ফরিদপুর অফিসযাবজ্জীবনচাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য রাখার দায়ে ওসমান গনি (২৭) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। জেলা ও দায়রা জজ মো. আনোয়ার হোসেন গত বুধবার আসামির উপস্থিতিতে এ রায় দেন। ওসমান গনি সদর উপজেলার রানীনগর গ্রামের বাসিন্দা। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি একই এলাকার আলম আলীকে খালাস দেওয়া হয়েছে। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২০০৭ সালের ২৬ ডিসেম্বর সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলার হরিশপুর এলাকা থেকে ৮০ গ্রাম হেরোইনসহ ওসমানকে আটক করেন বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদস্যরা। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ মানববন্ধনজয়পুরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও পাঁচবিবির পৌর মেয়র সামছুল আলমের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে গত বুধবার বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত মানববন্ধন পালিত হয়। পাঁচবিবি উপজেলা সচেতন নাগরিক কমিটি ওই মানববন্ধনের আয়োজন করে। পৌর এলাকার পাঁচবিবি-হিলি সড়কে দেড় কিলোমিটার দীর্ঘ মানববন্ধনে পাঁচ হাজার নারী-পুরুষ অংশ নেয়। মানববন্ধন চলাকালে তিনমাথা চত্বরে পথসভায় বক্তব্য দেন সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক মতিয়ার রহমান, যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল বেপারি, আবু বক্কর সিদ্দিক, সদস্য সুভাষ চন্দ্র দাস প্রমুখ। পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিনি