একনজরে
সৈকতে দুরবিনগভীর সমুদ্রের রূপ পর্যটকদের দেখানোর জন্য গত বৃহস্পতিবার বিকেলে কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে বসানো হয়েছে উচ্চক্ষমতার একটি দুরবিন। গতকাল শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শত শত মানুষ দুরবিন দিয়ে সাগরের রূপ উপভোগ করে। পোলার আইসক্রিম ও কক্সবাজার ১৭ রাইফেল ব্যাটালিয়নের যৌথ উদ্যোগে যন্ত্রটি স্থাপন করা হয়। এর সাহায্যে তিন হাজার ফুট দূরের সাগরের সৌন্দর্য এক হাজার ফুটের মধ্যে এনে দেখা যাচ্ছে। নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার অভিযানচাঁদপুরের শাহরাস্তিতে আটটি যানবাহন, দুটি হোটেল, একটি মুদি দোকান ও তিনজন ধূমপায়ীর কাছ থেকে ১৮ হাজার ৮৫০ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার বিকেলে উপজেলার বিভিন্ন স্থান থেকে এই জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আয়াতুল ইসলাম। তাকে সহায়তা করেন উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মো. মোয়াজ্জেম হোসেন, শাহরাস্তি থানার উপপরিদর্শক (এসআই) মো. ইসহাক মিয়া প্রমুখ। শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধিকাটা পড়ে মৃত্যুটাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের গাড়াইল ত্রিমোহন এলাকায় গতকাল শুক্রবার সকালে ট্রেনে কাটা পড়ে শিখা (৪) নামে এক শিশু নিহত ও তার মা সাধনা রানী (৩০) গুরুতর আহত হয়েছেন। খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি সকাল সাড়ে সাতটার দিকে ওই স্থান অতিক্রম করার সময় রাস্তার পাশ দিয়ে তাঁরা পায়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় কাটা পড়ার ঘটনা ঘটে। তাঁদের বাড়ি উপজেলা সদরের গাড়াইল ত্রিমোহন গ্রামে। মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিএকের জন্য সাতময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ডিগ্রি কলেজ পরীক্ষাকেন্দ্রে ডিগ্রি পরীক্ষায় গত বৃহস্পতিবার এক পরীক্ষার্থীর জন্য সাতজনকে দায়িত্ব পালন করতে হয়েছে। কলেজের উপাধ্যক্ষ রফিকুল ইসলাম খান জানান, গণিত বিষয়ে নান্দাইল কলেজের মাত্র একজন পরীক্ষার্থী ছিলেন। তাঁর জন্য হল সুপারসহ সাতজনকে দায়িত্ব পালন করতে হয়েছে। পরীক্ষা বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলে। হল সুপার রফিকুল ইসলাম বলেন, ১০ জনের জন্য যে আয়োজন থাকে একজনের জন্যও তাই করতে হয়। ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি