একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইঁদুরের উৎপাতধানগাছের গোড়া আছে আগা নেই। খেতের পর খেতের এই অবস্থা। আগা কেটে সাবাড় করছে ইঁদুর। কৃষকের পরিশ্রমের আমন ফসল গিলে খাচ্ছে এখন ইঁদুরের দল। চট্টগ্রামের রাঙ্গুনিয়া গুমাবিলসহ কয়েকটি বিলে চলছে এখন ইঁদুরের উপদ্রব। বিষটোপ ব্যবহার করেও ইঁদুর দমন করা যাচ্ছে না। কৃষি বিভাগের মতে, টানা বৃষ্টিতে নিম্নাঞ্চল ডুবে যাওয়ায় ইঁদুরের দল উঁচু এলাকা ও বিভিন্ন জনপদে আশ্রয় নিয়েছে। ফলে সড়কের পাশাপাশি বিভিন্ন বিলে ইঁদুরের উপদ্রব দেখা দিয়েছে। রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিবাবা-ছেলে নিখোঁজমুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার লঘুরচরসংলগ্ন মেঘনা নদীতে গত শুক্রবার দুপুরে বালুভর্তি একটি বাল্কগেটের ধাক্কায় যাত্রীবাহী একটি ইঞ্জিন নৌকা উল্টে বাবা-ছেলে নিখোঁজ রয়েছে। নারায়ণগঞ্জের বরফঘাট এলাকা থেকে ১৮ জন যাত্রী নিয়ে নৌকাটি গজারিয়ার মেঘনা ভিলেজে যাচ্ছিল। গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরজু মিয়া জানান, নিখোঁজ মান্নান (৪০) ও তাঁর শিশুপুত্র সবুজকে (৮) খুঁজে বের করতে তল্লাশি চালাচ্ছে একদল ডুবুরি। ডুবুরিদের ধারণা, তাদের সলিল সমাধি ঘটেছে। গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধিশিক্ষকের মৃত্যুময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল উপজেলার ঘোষপালা আমলিতলা বাজারের কাছে একটি কালভার্টের নিচ থেকে গতকাল শনিবার হাফেজ মো. শাহীন (৩০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি নান্দাইলের খারুয়া ইউনিয়নের হালিউড়া দারুল কোরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক বলে জানা গেছে। তাঁর বাড়ি কেন্দুয়া উপজেলার আলমপুর গ্রামে। এলাকার লোকজনের ধারণা, রাতের অন্ধকারে সাইকেলে করে যাওয়ার সময় অসাবধানতাবশত ওই ব্যক্তি কালভার্টের নিচে পড়ে যান। নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি