একনজরে
তাৎক্ষণিক বিচারফরিদপুরে এক মাদক ব্যবসায়ীকে আটক করে ঘটনাস্থলেই তাৎক্ষণিক বিচার করে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ড পাওয়া ব্যক্তি ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকার মো. সাঈদ মিয়া (৩৫)। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে তারিকুল আলমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ওই ব্যক্তিকে সাত বোতল ফেনসিডিলসহ শহরের গোলপুকুর ড্রিম কমপ্লেক্সের কাছ থেকে গ্রেপ্তার করার পর তাৎক্ষণিক বিচার করে জেলহাজতে পাঠিয়ে দেন। আদালতের সঙ্গে ছিলেন র্যাব ও মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তারা। ফরিদপুর অফিসশাড়ি বিতরণব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ৩০টি পূজামণ্ডপে হিন্দু সম্প্রদায়ের লোকজনের মধ্যে ৬০০ শাড়ি বিতরণ করা হয়েছে। গত শনিবার রাতে তাজ ফাউন্ডেশনরে উদ্যোগে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শাড়ি বিতরণ করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোয়াইব আহমাদ খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সিরাজুর ইসলাম উপজেলা পূজা উদ্যাপন কমিটি মিন্টু রঞ্জন সাহা, সাধারণ সম্পাদক পরিতোষ চন্দ্র দত্ত প্রমুখ। বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি