একনজরে
কমিটি বাতিলের দাবিসুনামগঞ্জ জেলা ছাত্রলীগের নতুন কমিটি বাতিলের দাবিতে গতকাল সোমবারও শহরে বিক্ষোভ করেছেন সংগঠনের একাংশের নেতা-কর্মীরা। দুপুরে শহরের উকিলপাড়া থেকে নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। পরে ট্রাফিক পয়েন্টে আয়োজিত সমাবেশে রাজীব সেন, রিজেন আহমদ প্রমুখ বক্তব্য দেন। এ সময় কমিটি বাতিলের দাবিতে আজ মঙ্গলবার শহরের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রধর্মঘট, বুধবার স্বাক্ষর সংগ্রহ ও বৃহস্পতিবার শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। সুনামগঞ্জ প্রতিনিধিদুজন গ্রেপ্তারব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনোদপুর ইউনিয়নের কড়ইবাড়ী গ্রামের মাজেদ মিয়া হত্যাকাণ্ডের প্রধান আসামি রিপন মিয়া (৪০) ও তাঁর ভাই তৌহিদুল ইসলামকে (৩৫) অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে কুমিল্লার কোতোয়ালি এলাকা থেকে নবীনগর থানার পুলিশ ওই দুজনকে গ্রেপ্তার করে। গত ৮ আগস্ট কড়ইবাড়ী গ্রামে প্রতিবেশীর বাঁশঝাড় থেকে জিংলা (কঞ্চি) কাটার তুচ্ছ ঘটনা নিয়ে প্রতিপক্ষের হামলায় মাজেদ মিয়া (৪০) নিহত হন। নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিরিভলবার উদ্ধারগোপালগঞ্জের মানিকহার সেতুর নিচ থেকে দুটি গুলিভর্তি পয়েন্ট ৩২ বোরের একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার ভোররাতে ছিনতাইয়ের জন্য ওত পেতে থাকা একদল সন্ত্রাসীকে র্যাব-৮-এর সদস্যরা ধাওয়া করলে গুলিভর্তি রিভলবার, স্যান্ডেল ও একটি গামছা ফেলে তারা পালিয়ে যায়। পরে সেখান থেকে র্যাবের সদস্যরা রিভলবারটি উদ্ধার করেন। এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা হয়েছে। গোপালগঞ্জ প্রতিনিধি