একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিটিয়ে চম্পট কুমিল্লার দেবীদ্বার উপজেলার রসুলপুর গ্রামে মাদক উদ্ধার ও পরোয়ানা তামিল করতে যাওয়া পুলিশের চার সদস্যকে পিটিয়ে জখম করে পালিয়ে গেছে আসামিরা। গত শনিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। রসুলপুর গ্রামের মাদকবিক্রেতা মিন্টু মিয়ার নেতৃত্বে ২০-২৫ জন এই হামলা চালায়। হামলায় দেবীদ্বার থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ইমরানুস সাজ্জাদ, কনস্টেবল জাহাঙ্গীর আলম ও সিরাজুল ইসলামের মাথা ফাটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় পুলিশকে বহনকারী সিএনজি অটোরিকশাচালক মুরাদনগর উপজেলার গুনজর গ্রামের কারন মিয়াকে (২৮) পিটিয়ে আহত করা হয়। দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধিগ্রাম ছাড়ার হুমকিফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের বিন্দুডাঙ্গী গ্রামের পূজামণ্ডপে শনিবার রাতে চাঁদার দাবিতে জেলে পরিবারকে মারধর ও লুটপাটের ঘটনায় রোববার দুপুরে করা এজাহারটি সোমবার নথিভুক্ত করা হয়েছে। হামলাকারীরা গত সোমবার দুপুরে জেলেপল্লিতে পুনরায় চড়াও হয়ে জেলেপাড়াটি জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছে বলে অভিযোগ করেছেন বাসিন্দারা। চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিমউদ্দীন বলেন, আসামিদের ধরার জন্য অভিযান চলছে। হামলাকারীরা দূর থেকে হুমকি দিয়ে থাকতে পারে। ফরিদপুর অফিস