একনজরে
মির্জাপুরে মানববন্ধনটাঙ্গাইলের মির্জাপুর উপজেলার খাগুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা রুনা আক্তারের হত্যাকারীর বিচারের দাবিতে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতারা গতকাল বুধবার মানববন্ধন করেছেন। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপিও দেওয়া হয়েছে। মানববন্ধন শেষে অনুষ্ঠিত সভায় বক্তারা রুনাকে হত্যার সঙ্গে জড়িত তাঁর স্বামী পুলিশের কনস্টেবল সোহাগ মিয়ার ফাঁসির দাবি করেন। যৌতুকের দাবিতে স্বামীর নির্যাতনের শিকার রুনা ১৬ অক্টোবর সাভারের একটি হাসপাতালে মারা যান। পুলিশ সোহাগ মিয়াকে গ্রেপ্তার করেছে। মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি।বিতর্ক প্রতিযোগিতামৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল বুধবার ব্র্যাক আয়োজিত আন্তস্কুল বিতর্ক প্রতিযোগিতার চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শিক্ষকদের মধ্যে অনুষ্ঠিত প্রতিযোগিতায় চট্টগ্রামের বকস্ মাহমুদ উচ্চবিদ্যালয় ও শিক্ষার্থীদের প্রতিযোগিতায় খাগড়াছড়ির মহালছড়ি পাইলট উচ্চবিদ্যালয় বিজয়ী হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়েজ আহাম্মদের সভাপতিত্বে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন জেলা শিশুবিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন। স্বাগত বক্তব্য দেন ব্র্যাক শিক্ষা কর্মসূচির অঞ্চল ব্যবস্থাপক আবুল হোসেন। শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি।লাশ উদ্ধারঢাকার নবাবগঞ্জ উপজেলার রাজপাড়া বিল থেকে গতকাল বুধবার দুপুরে শাজাহান ওরফে ডানো (২২) নামের এক ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বাড়ি উপজেলার বাগমারা জালালপুর গ্রামে। পুলিশ জানায়, স্থানীয় লোকজন বিলের ধারে কচুরিপানার ভেতর লাশটি দেখতে পায়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করলে স্বজনেরা তা শনাক্ত করে। নিহতের স্ত্রী চঞ্চল আক্তার জানান, শাজাহান গত শনিবার বিকেলে দুই বন্ধুর সঙ্গে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি। তিনি নবাবগঞ্জে একটি গাড়িতে চালকের সহকারী হিসেবে কাজ করতেন। নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি।সাতজনের যাবজ্জীবনফরিদপুরের নগরকান্দা উপজেলার চর বল্লভদী গ্রামের মজিবর রহমানকে হত্যার দায়ে সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। ফরিদপুরের অতিরিক্ত জেলা দায়রা জজ মো. নূর আলী মঙ্গলবার এ রায় দেন। দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন হান্নান তালুকদার, শাহেদ আলী, বেল্লাল শেখ, বেলায়েত কাজি, পান্নু তালুকদার, চুন্নু তালুকদার ও সিদ্দিক তালুকদার। তাঁদের বাড়ি চর বল্লভদী গ্রামে। ফরিদপুর অফিসঅস্ত্রসহ আটকরংপুরের পীরগাছার দেউতি বাজার এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) রংপুর ক্যাম্পের সদস্যরা তাঁদের আটক করেন। তাঁরা হচ্ছেন দেউতি এলাকার এনামুল, একই এলাকার নূর ইসলাম এবং রংপুর শহরের মাহিগঞ্জ এলাকার তপন কুমার ঘোষ। এ সময় তাঁদের কাছ থেকে একটি রিভলবার ও তিনটি গুলি উদ্ধার করা হয়। মঙ্গলবার রাতে তাঁদের পীরগাছা থানায় সোপর্দ করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, রংপুরপ্রবারণার প্রস্তুতিবৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে কক্সবাজারের রামু উপজেলার বাঁকখালী নদীতে ২৪ অক্টোবর অনুষ্ঠিত হবে জাহাজ ভাসা উৎসব। এ উৎসবসহ তিন দিনের কর্মসূচি সফল করার উদ্যোগ নিয়েছে রামু উপজেলা বৌদ্ধ ঐক্য ও কল্যাণ পরিষদ। আয়োজক সংগঠন সূত্রে জানা গেছে, বাঁশ, কাঠ, কাগজ ও রং দিয়ে তৈরি ১০টি জাহাজ এবার নদীতে ভাসানো হবে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসকসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। রামু (কক্সবাজার) প্রতিনিধি