একনজরে
সংঘর্ষে আহত ১০সুনামগঞ্জের ছাতক উপজেলার দীঘলি রামপুর গ্রামের রাস্তা নির্মাণ নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। গুরুত অবস্থায় পাঁচজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন ছলিমা খাতুন, মমতা বেগম, রোজিনা বেগম, সানোয়ারা বেগম ও আমির আলী। অন্যরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ছাতক থানার উপপরিদর্শক (এসআই) আকিকুর রহমান গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। সুনামগঞ্জ প্রতিনিধিলাশ উদ্ধারজামালপুরের ইসলামপুর উপজেলার যমুনার মুনিয়াচর থেকে পুলিশ গতকাল বৃহস্পতিবার স্থানীয় এক গ্রামপুলিশের স্ত্রীর জবাই করা লাশ উদ্ধার করেছে। নিহত গৃহবধূর নাম শিউলী রানী দাস। তিনি দুই ছেলেকে নিয়ে বুধবার রাতে ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত তিনটার দিকে চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে গিয়ে শিউলীর জবাই করা লাশ দেখতে পায়। ওই রাতে তাঁর স্বামী জগদীশ চন্দ্র দাস বাড়ি ছিলেন না। ইসলামপুর থানার ওসি রমজান হোসাইন জানান, লাশ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জামালপুর প্রতিনিধিউৎপাদন শুরুব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা সাত দিন বন্ধের পর গতকাল বৃহস্পতিবার আবার চালু হয়েছে। ১৫ অক্টোবর অ্যামোনিয়া প্লান্টের সিংগ্যাস কমপ্রেসারে লিকেজ হয়ে আগুন ধরে গেলে উৎপাদন বন্ধ হয়ে যায়। কারখানার নিজস্ব প্রকৌশলীদের মেরামত শেষে গতকাল ভোরে ফের উৎপাদন শুরু হয়। নিজস্ব প্রতিবেদক, ভৈরবজাতীয়করণের দাবিরেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চাকরি একসঙ্গে জাতীয়করণের দাবিতে রাজশাহী বিভাগীয় সমাবেশ হয়েছে। গত বুধবার নগরের জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মহীউদ্দীন খান আলমগীর। এতে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা বক্তব্য দেন। নিজস্ব প্রতিবেদক, রাজশাহীশ্রমিকের মৃত্যুচট্টগ্রামের মিরসরাই পৌর সদরে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে রণজিত দাশ (৩৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আবদুর রব ও রাজু নামে আরও দুই শ্রমিক গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। গত বুধবার এ ঘটনা ঘটে। নিহত রণজিতের বাড়ি পৌরসভার তালবাড়িয়া এলাকায়। আহত দুজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধিভেজাল সার উদ্ধাররংপুরের পীরগাছার চণ্ডিপুর এলাকা থেকে পুলিশ গত মঙ্গলবার ১১০ বস্তা ভেজাল ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) সার উদ্ধার করেছে। একটি ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় সারের বস্তাগুলো উদ্ধার করা হয়। পীরগাছা থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ একদল পুলিশ নিয়ে অভিযান পরিচালনা করেন। এসআই হারুন অর রশিদ জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পীরগাছা (রংপুর) প্রতিনিধি