একনজরে
দাঁসাইয়ের আসরআদিবাসীদের একটি প্রিয় নাচ দাঁসাই। নাচটি মূলত সাঁওতালদের হলেও কোল আদিবাসীরাও এটি নেচে থাকেন। প্রায় ১৫-২০ বছর চাঁপাইনবাবগঞ্জের নাচোল এবং রাজশাহীর গোদাগাড়ী ও তানোর উপজেলায় এ নাচ আর দেখা যায় না বললেই চলে। বিলুপ্তপ্রায় এ নাচের প্রচলন করার জন্য গত বুধবার রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাকন পৌরসভা মাঠে দাঁসাই নাচের প্রতিযোগিতার আয়োজন করে সাঁওতাল সনাতন ধর্ম ও সাংস্কৃতিক রক্ষা পরিষদ এবং আদিবাসী সমাজ উন্নয়ন সংস্থা। এতে অংশ নেয় নাচোল, তানোর ও গোদাগাড়ী উপজেলার পাঁচটি দল। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জলাঠি-বাঁশি বাহিনীএকের পর এক চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনায় পুলিশের ওপর আর ভরসা করতে না পেরে নিজেদের জানমাল রক্ষায় সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পাঁচটি গ্রামের যুবকদের নিয়ে গঠন করা হয়েছে লাঠি-বাঁশি বাহিনী। গত বৃহস্পতিবার রাতে উপজেলার পালবাড়ী চৌরাস্তা সড়কে পালবাড়ী, নয়াটিলা, বাঘপাড়া, মির্জাপুর, বেঙ্গাটিলা গ্রামের বাসিন্দাদের যৌথ সভায় সর্বসম্মতিক্রমে জিল্লুর রহমানকে আহ্বায়ক করে ১১৬ সদস্যের এ বাহিনী গঠন করা হয়। বাহিনীর সদস্যরা চুরি-ডাকাতি রোধে পুলিশের পাশাপাশি পাহারা দেবে। ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধিকসবা মুক্ত দিবসনানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা সদর মুক্ত দিবস উদ্যাপিত হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়। পরে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও আহমেদ কবীর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আজহারুল ইসলাম, কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাম্মাদ হোসেন প্রমুখ। কসবা (ব্রাহ্মণবাড়িযা) প্রতিনিধি