একনজরে
সমাবেশ-শোভাযাত্রা‘পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়’—স্লোগানকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০১০ উদ্যাপন উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা), খুলনা জেলা শাখার উদ্যোগে সমাবেশ হয়েছে। গত শুক্রবার সকাল ১০টায় খুলনা প্রেসক্লাবে সমাবেশ শেষে একটি শোভাযাত্রা শহীদ হাদিস পার্কে এসে শেষ হয়। সমাবেশে আজমল আহমেদ, আহমেদ আলী খান, জাফর ইমাম, ফিরোজ আহমেদ, মোস্তাক আহমেদ, এস এম শাহনওয়াজ আলী, সিরাজুল ইসলাম, রেহেনা চৌধুরী, তামিমা লতিফ প্রমুখ বক্তব্য দেন। খুলনা অফিসতথ্যমেলা শুরুরাজশাহীতে গতকাল শনিবার শেষ হয়েছে দুই দিনব্যাপী তথ্যমেলা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটির (সনাক) রাজশাহী মহানগর শাখার উদ্যোগে ও রাজশাহী সিটি করপোরেশনের সহযোগিতায় এই মেলার আয়োজন করা হয়। রাজশাহী সিটি করপোরেশনের গ্রিন প্লাজায় আয়োজিত এই মেলায় মোট ২৫টি স্টল অংশ নেয়। সনাক জানায়, রাজশাহীতে সেবাদানকারী কোনো প্রতিষ্ঠানে তথ্য কর্মকর্তা নেই। তথ্য চেয়ে হয়রানির শিকার হচ্ছে মানুষ। নিজস্ব প্রতিবেদক, রাজশাহীব্যবস্থা নেওয়ার দাবিব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর শহীদ বাবুল উচ্চবিদ্যালয়ের শিক্ষক মজিবুর রহমান সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনায় গতকাল শনিবার মানববন্ধন করেছেন স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা। মানববন্ধন শেষে অনুষ্ঠিত এক সভায় বক্তারা মেয়াদোত্তীর্ণ টেম্পো ও অনুমোদনবিহীন এবং অদক্ষ গাড়িচালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। ১৯ অক্টোবর স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে শিক্ষক মজিবুর সড়ক দুর্ঘটনায় মারা যান। কসবা (ব্রাহ্মণবাড়িযা) প্রতিনিধি।সাময়িক বরখাস্তসুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইফতেখার হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। উপজেলার তিলক উদয়ন সমাজকল্যাণ সংস্থার ২০ হাজার টাকা আত্মসাৎ ও ভিজিডি কার্যক্রমের সাত হাজার টাকা ব্যয়ে অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ৫ অক্টোবর যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আজিজুর রহমান স্বাক্ষরিত এক পত্রে এ আদেশ দেওয়া হয়। জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।