একনজরে
মাটির নিচে অস্ত্রশ্রমিক মোকছেদুল মোমিন নতুন বাড়ি তৈরির কাজ করছিলেন। বাড়ির ভিত্তি দেওয়ার জন্য মাটি খোঁড়ার সময় একে একে আগ্নেয়াস্ত্র বেরুতে থাকে। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার নীলফামারীর সৈয়দপুরের মিস্ত্রিপাড়া মহল্লায়। পুলিশ পরিত্যক্ত অস্ত্রগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ জানায়, দুটি ৩০৩ রাইফেল, একটি এসএমসি, দুটি এসএমসির ব্যারেল, একটি গ্রেনেড ও দেড় শতাধিক রাইফেলের গুলি উদ্ধার করা হয়েছে। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, মুক্তিযুদ্ধের পর পাকিস্তানি হানাদারেরা পালিয়ে যাওয়ার সময় ওই এলাকায় অস্ত্রগুলো পুঁতে রেখে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকৃত অস্ত্রগুলো ব্যবহারের অযোগ্য বলে জানান তিনি। সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিসংঘর্ষে ফলাবিদ্ধনাটোরের গুরুদাসপুর উপজেলার হাঁসমারী গ্রামে গত শনিবার বিকেলে জমির সীমানাসংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে আমিনুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি ফলাবিদ্ধ হয়েছেন। তাঁকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে আমিনুলের ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে গুরুদাসপুর থানায় একটি মামলা করেছেন। তবে কেউ গ্রেপ্তার হয়নি। মামলার এজাহার সূত্রে জানা গেছে, জমির সীমানা নিয়ে বিরোধে ওই গ্রামের সাইফুল ইসলাম ও ওয়াজেদ মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধিপুড়ে ছাইনোয়াখালীর প্রধান বাণিজ্যিক শহর চৌমুহনীতে গতকাল রোববার ভোররাতে এক অগ্নিকাণ্ডে একটি চালের গুদামসহ চারটি গুদাম পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চৌমুহনী ও মাইজদীর দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, ভোররাত তিনটার দিকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে চৌমুহনী কলেজ রোডের আবুল কালামের চালের গুদামে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের আরও তিনটি গুদামে ছড়িয়ে পড়ে। নোয়াখালী অফিস