একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধের অভিযোগেযুদ্ধাপরাধের অভিযোগে সিলেটে মজিরউদ্দিন আহমদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল সোমবার দুপুরে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে এ মামলা করেন বিয়ানীবাজার উপজেলার পাতন গ্রামের মো. হাফিজুর রহমান। মামলার আরজি সূত্রে জানা গেছে, মুক্তিযুদ্ধ চলাকালে মজিরউদ্দিন আহমদ পাকিস্তানিদের পক্ষ নেন। তিনি ১৯৭১ সালের ২৫ জুলাই রাতে পাকিস্তানি সেনাদের সঙ্গে বাদী হাফিজুর রহমানের বাড়িতে ঢুকে অগ্নিসংযোগ ও লুটপাট চালান। একপর্যায়ে তাঁরা বাদীর বোন সুফিয়া বেগমকে (৩০) স্থানীয় বিয়ানীবাজার ডাকবাংলোতে নিয়ে যান। সেখানে রাতে সুফিয়াকে ধর্ষণ করা হয়। পরদিন ডাকবাংলোর বাইরে রক্তাক্ত অবস্থায় সুফিয়াকে পাওয়া যায়। ঘটনার এক মাস পর সুফিয়া মারা যান। আদালতের বিচারক মো. মোয়াজ্জিম হোসাইন মামলাটি আমলে নিয়ে ঢাকার যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দেন। সিলেট প্রতিনিধি মানববন্ধনটাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কলেজ মোড় চত্বরে প্রশিকার সাবেক কর্মীরা বকেয়া বেতনসহ বিভিন্ন পাওনা আদায়ের দাবিতে গতকাল সোমবার মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। পরে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেন। প্রশিকার কর্মী মো. ইমদাদুল অভিযোগ করেন, তাঁদের পাওনা না দিয়ে প্রশিকা ঘাটাইল কার্যালয়ের নামে কেনা ১০৭ শতাংশ জমি বিক্রি করে ঘাটাইল থেকে কর্মসূচি গুটিয়ে নেওয়ার পাঁয়তারা করছে। এ কারণে তাঁরা আন্দোলনে নেমেছেন। ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিমাদকবিরোধী শোভাযাত্রা‘মাদক পাচার করে যারা, সমাজের শত্রু তারা’—এই স্লোগান নিয়ে মাদকের অপব্যবহার রোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সিরাজগঞ্জে মাদকবিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল সোমবার সকালে কালেক্টরেট ভবনের সামনে শোভাযাত্রার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক নিশ্চিন্ত কুমার পোদ্দার। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপক রঞ্জন অধিকারী, জেলা তথ্য কর্মকর্তা গোলাম আহাদ। পরে শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জতেল উদ্ধারমংলা বন্দরে বিদেশি জাহাজ থেকে পাচার হওয়া দুই হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার করেছে কোস্টগার্ড। গত রোববার দুপুরে শহরের বাগেরহাট জেটি থেকে এই তেল উদ্ধার করা হয়। কোস্টগার্ড পশ্চিমাঞ্চলের ভারপ্রাপ্ত অপারেশন কর্মকর্তা লে. বদরুদ্দোজা জানান, রোববার ভোরে বন্দরে অবস্থানরত একটি বিদেশি জাহাজ থেকে পাচার করে চোরাকারবারিরা শহরের বাগেরহাট জেটির খলিলের ঘরে ওই তেল মজুদ করে। খবর পেয়ে তাঁরা ওই তেল উদ্ধার করেন। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। মংলা (বাগেরহাট) প্রতিনিধি