একনজরে
কোর্স চালুর অনুমোদনপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) অনুষদ এমএস প্রোগ্রাম চালুর অনুমোদন পেয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পাবলিক বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব ফেরদৌস জামান স্বাক্ষরিত এক আদেশে ২০ অক্টোবর এ অনুমোদন দেওয়া হয়। উপাচার্য অধ্যাপক সৈয়দ সাখাওয়াত হোসেন জানান, চলতি সেশন থেকেই এমএস প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পটুয়াখালী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিকসবায় ১৪৪ ধারাব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বিএনপি ও ছাত্রলীগ একই স্থানে একই সময়ে সমাবেশ ডাকায় এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সমাবেশ স্থল ও এর আশপাশে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। ইউএনও আহমেদ কবীর ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করেছেন। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিট্রেনে কাটা পড়ে মৃত্যুকুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুকের (৪০) মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা দুইটার দিকে ভেড়ামারা রেলস্টেশনের প্লাটফর্ম-সংলগ্ন উত্তর সিগন্যাল কেবিনের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ভিক্ষুকটি ঢাকাগামী চিত্রা আন্তনগর ট্রেনে ভিক্ষা করছিলেন। ভেড়ামারা রেলস্টেশন থেকে ট্রেনটি ছাড়লে অসাবধানতাবশত তিনি ট্রেন থেকে রেললাইনের ওপর ছিটকে পড়েন। এতে ট্রেনের চাকায় কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পোড়াদহ জিআরপি থানা পুলিশ তাঁর লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। কুষ্টিয়া অফিসপলিথিনসহ আটকর্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৮) পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা গতকাল মঙ্গলবার সকালে শহরের লঞ্চঘাট থেকে ১৬০ কেজি নিষিদ্ধ পলিথিনসহ তৈয়ব আলী (৪৫) নামের একজনকে আটক করেছেন। পরে ম্যাজিস্ট্রেট ইবাদত হোসেনের ভ্রাম্যমাণ আদালত তৈয়ব আলীকে চার হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের কারাদণ্ড দেন। উদ্ধার করা পলিথিন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পটুয়াখালী র্যাব ক্যাম্পের পাশে পুড়িয়ে ফেলা হয়। পটুয়াখালী অফিসফল প্রকাশইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১০-১১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ভর্তিপরীক্ষার ‘ঘ’ ও ‘চ’ ইউনিটের ফল গত সোমবার প্রকাশ করা হয়েছে। ইউনিট দুটির সমন্বয়কারী অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট অফিসে বিস্তারিত ফল পাওয়া যাবে। এ নিয়ে সাতটি ইউনিটের সব কটির ভর্তিপরীক্ষার ফল প্রকাশিত হলো। ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি