একনজরে
যন্ত্রাংশসহ লরি উদ্ধার ফেনী থেকে ছিনতাই হওয়া যন্ত্রাংশ বোঝাই একটি লরি নরসিংদীর শিবপুর উপজেলার আধুরি টেক্সটাইল মিলসংগগ্ন এলাকা থেকে গত সোমবার রাতে উদ্ধার করেছে পুলিশ। নরসিংদী সদর মডেল থানার পুলিশ জানায়, শুক্রবার চট্টগ্রাম থেকে যন্ত্রাংশ নিয়ে লরিটি নারায়ণগঞ্জের আদমজী ইপিজেড এলাকার উদ্দেশ্যে রওনা হয়। এতে প্রায় দুই কোটি টাকা মূল্যের যন্ত্রাংশ ছিল। শুক্রবার রাত আটটার দিকে ছাগলনাইয়ার মোহরীগঞ্জ এলাকার নিচকুঞ্জরা উচ্চবিদ্যালয়ের কাছে আসামাত্র মাইক্রোবাসযোগে কয়েকজন ছিনতাইকারী এসে লরিটি ছিনতাই করে। নিজস্ব প্রতিবেদক, ভৈরববাজারে আগুন গাইবান্ধা শহরের পুরাতন বাজারে গতকাল বুধবার সকালে আগুনে ৫০টি দোকান পুড়ে গেছে। গাইবান্ধা ফায়ার সার্ভিস সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে বাজারের সন্তোষ সাহার মিষ্টির দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে আশপাশের অন্তত ৫০টি দোকান পুড়ে যায়। পরে গাইবান্ধা, বগুড়া ও রংপুর থেকে আসা ফায়ার সার্ভিসের কর্মীরা এবং স্থানীয় জনগণ আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। গাইবান্ধা প্রতিনিধি