একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনকে ভোটরাজশাহী বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের (আইবিএস) শিক্ষক, গবেষক ও কর্মকর্তা-কর্মচারীরা সুন্দরবনকে প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনের লক্ষ্যে ভোট দিয়েছেন। বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ইতিমধ্যেই ঘোষিত সুন্দরবনকে প্রাকৃতিক সপ্তাশ্চর্যের তালিকায় ঠাঁই করে দিতে দেশব্যাপী চলমান প্রচারের অংশ হিসেবে আইবিএস কর্তৃপক্ষ গত মঙ্গল ও বুধবার এই ভোট দেওয়ার ব্যবস্থা করে। এ ছাড়া সুন্দরবনের পক্ষে ভোট প্রদানে দেশবাসীকে উদ্বুদ্ধ করতে আইবিএস কর্তৃপক্ষ আগামী ডিসেম্বরে সুন্দরবনে একটি শিক্ষা সফরের আয়োজন করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিচালকের মৃত্যুনওগাঁ সদর উপজেলার মাতাসাগর গ্রামে গত বৃহস্পতিবার সকালে পাওয়ারটিলারের লাঙলে কেটে আবদুল মজিদ (৪৬) নামের একজন চালকের মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি দুবলহাটি ইউনিয়নের ফতেপুর গ্রামে। নওগাঁ সদর থানার এসআই নাসিরুজ্জামান জানান, এদিন বেলা ১০টার দিকে ওই এলাকার একটি ফসলের মাঠে জমি চাষ করার সময় আকস্মিকভাবে পাওয়ারটিলারটি উল্টে যায়। এ সময় টিলারের চালক ঘূর্ণমান লাঙলের ফলার ওপর পড়ে গেলে তাঁর গলা কেটে যায়। ফলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ব্যাপারে মামলা হয়েছে। নওগাঁ প্রতিনিধিজটিলতা নিরসনখুলনা সিটি করপোরেশনের ২২তম সাধারণ সভায় মশক নিধন কার্যক্রম জোরদারকরণ, নতুন হোল্ডিংসংক্রান্ত জটিলতা সাত দিনের মধ্যে নিরসন, চলাচলের সুবিধার্থে রাস্তাগুলো দ্রুত সংস্কারসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া সভায় নগরীতে যত্রতত্র পাটগুদাম নির্মাণের অনুমোদন না দেওয়ার জন্য খুলনা উন্নয়ন কর্তৃপক্ষকে আহ্বান জানানো হয়। গত বৃহস্পতিবার সকালে নগর ভবনের সম্মেলনকক্ষে মেয়র তালুকদার আবদুল খালেকের সভাপতিত্বে এ সভা হয়। মেয়র বলেন, নাগরিকসেবা সম্প্রসারণে তাঁরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। খুলনা অফিসসাংবাদিক পুরস্কৃত ময়মনসিংহ প্রেসক্লাবের ‘বর্ষসেরা সাংবাদিক পুরস্কার-২০০৯’ প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার দৈনিক জনকণ্ঠ পত্রিকার বাবুল হোসেন, ডেইলি স্টার-এর আমিনুল ইসলাম ও দৈনিক ভোরের কাগজ-এর জাহাঙ্গীর আলমকে এ পুরস্কার দেওয়া হয়। ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক লোকমান হোসেন মিয়া। প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বৈশাখী টেলিভিশনের প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী মনজুরুল আহসান বুলবুল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউল করিম প্রমুখ। ময়মনসিংহ অফিস