একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতবিনিময় সভাগাজীপুরের কালিয়াকৈর পৌরসভার নতুন ভবন সফিপুর বাজারে করার দাবিতে গতকাল শনিবার মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সফিপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল হালিম। বক্তব্য দেন মোশাররফ হোসেন সিকদার, মনির হোসেন, মাহমুদ সরকার, সাংবাদিক সরকার আবদুল আলীম, আমিরুল ইসলাম, হাবিব সিকদার, আশরাফ আলী প্রমুখ। কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিপরিচয় মিলেছেময়মনসিংহের নান্দাইল উপজেলার চানপুর গ্রাম থেকে গত শুক্রবার উদ্ধার হওয়া লাশের পরিচয় মিলেছে। নিহত ব্যক্তির নাম আতাউর রহমান ভূঁইয়া (৩৩)। তাঁর বাড়ি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার রাউতি গ্রামে। এ ঘটনায় নান্দাইল থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেছেন নিহত ব্যক্তির ভাই হাবিবুর রহমান। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি তাড়াইলে খুন কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার পশ্চিম জাওয়ার (শান্তিপুর) গ্রামে মাছ ধরাকে কেন্দ্র করে গতকাল শনিবার এক ব্যক্তি খুন হয়েছেন। পুলিশ জানায়, আবদুল আশিদ মিয়ার ছেলে ও একই গ্রামের আবদুল্লাহর ছেলের মধ্যে মাছ ধরার সময় তর্ক হয়। এরই জের ধরে দুপুরে আবদুল্লাহ কয়েকজনকে সঙ্গে নিয়ে আশিদ মিয়াকে লাঠি দিয়ে বেদম পেটান। উদ্ধার করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আশিদ মিয়া মারা যান। থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধিপ্রতি আসনে ৪৬রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১০-১১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষা গতকাল শনিবার থেকে শুরু হচ্ছে, চলবে ২ নভেম্বর পর্যন্ত। চলতি শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে প্রতিযোগিতা করছেন ৪৬ জন। এ বছর বিশ্ববিদ্যালয়ের আটটি অনুষদের ১৭টি গুচ্ছের অধীনে তিন হাজার ৮২০টি আসনের বিপরীতে মুঠোফোনে এসএমএসের মাধ্যমে আবেদন জমা পড়েছে এক লাখ ৭৩ হাজার ৩১৬টি। সবচেয়ে বেশি প্রতিযোগিতা হবে আইন ও বিচার বিভাগে (ইউনিট-বি)। এ বিভাগে ১০০ আসনের বিপরীতে আবেদনপত্র জমা পড়েছে ১৯ হাজার ১২৭। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিমাছ নিধনরাজশাহীর বাগমারা উপজেলার ঝিকড়া ইউনিয়নের মধ্যঝিনা গ্রামের সহোদর আমির আলী ও শহিদুল ইসলামের পুকুরে বিষ প্রয়োগ করে তিন লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। দুটি পুকুরে কয়েক মাস আগে রুই, কাতলা, মৃগেল, সিলভার কার্পসহ বিভিন্ন জাতের মাছ চাষ করা হয়েছিল। শুক্রবার রাতে কে বা কারা পাশাপাশি অবস্থিত তাদের ইজারা নেওয়া দুই পুকুরে বিষ প্রয়োগ করে। এতে পুকুরে থাকা যাবতীয় মাছ মরে ভেসে ওঠে। বাগমারা (রাজশাহী) প্রতিনিধিচাপায় নিহতবরিশালের গৌরনদী উপজেলার সরিকল-আগরপুর সড়কের সরিকল স্কুলসংলগ্ন স্থানে গতকাল শনিবার সকালে মোটরসাইকেলের চাপায় ঘটনাস্থলেই এক বৃদ্ধ নিহত হয়েছেন। পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সরিকল পুলিশ তদন্তকেন্দ্রের এসআই আলাউদ্দিন জানান, সকাল সাড়ে সাতটার দিকে বাবুগঞ্জের কেদারপুর গ্রামের কাওসার বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় গৌরনদীর মহিষা গ্রামের নিকুঞ্জ রঞ্জন ঋষি দাসকে (৭০) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ মোটরসাইকেলটিকে আটক করলেও চালক পালিয়ে যায়। গৌরনদী (বরিশাল)