একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দোহারে অগ্নিকাণ্ডঢাকার দোহার উপজেলার শিলাকোঠা বাংলা বাজারের একটি মুদি দোকান গতকাল রোববার আগুনে পুড়ে গেছে। দোকান মালিকের দাবি, এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আগুন লেগে রাধেশ্যামের মুদি দোকান পুড়ে যায়। দুই ঘণ্টা চেষ্টার পর এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধিধূমপানের দায়ে...সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পরিষদ চত্বরে প্রকাশ্যে ধূমপানের দায়ে ছয় ঘণ্টা হাজতবাস করলেন স্থানীয় চার দিনমজুর। তাঁরা হলেন ভাষা মিয়া, হাফিজুর রহমান, শাহজাহান অলী ও আবদুল হাই। উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অতুল সরকার তাঁদের ৫০ টাকা করে জরিমানা অনাদায়ে এক দিনের কারাদণ্ড দেন। কিন্তু জরিমানা না দিতে পারায় তাঁদের ছয় ঘণ্টা থানা হাজতে রেখে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রতিষ্ঠাবার্ষিকী পালনজাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল রোববার পঞ্চগড় ও বরিশালে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। এ উপলক্ষে পঞ্চগড় শহীদ মিনারে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা জাসদের সভাপতি আবদুল মজিদ। গতকাল বরিশাল নগরের ফকিরবাড়ী রোডে অবস্থিত দলীয় কার্যালয়ে আলোচনা সভা হয়। এতে জেলা জাসদের সভাপতি শহীদুল ইসলাম মিরণ সভাপতিত্ব করেন। বরিশাল অফিস ও পঞ্চগড় প্রতিনিধি