একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪৪ ধারা জারিরাজশাহীর গোদাগাড়ীতে বিএনপি ও ছাত্রলীগ একই স্থানে ও একই সময় সমাবেশ আহ্বান করায় গতকাল সোমবার সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়। নদীভাঙনকবলিতদের সহায়তা প্রদান ও পুনর্বাসনের দাবিতে স্থানীয় বিএনপি সুলতানগঞ্জ বাসস্ট্যান্ডে সোমবার সকাল ১০টায় মানববন্ধন ও সমাবেশ আহ্বান করে। সেখানে একই সময় ছাত্রলীগও যুদ্ধাপরাধীদের বিচারকাজ ত্বরান্বিত করা ও বিরোধী দলের অরাজকতা সৃষ্টির চেষ্টার প্রতিবাদে সমাবেশের ডাক দেয়। আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় রোববার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সেখানে ১৪৪ ধারা জারি করেন। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী যাবজ্জীবন যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার সাতক্ষীরা অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক শরিফউদ্দিন আযাদ এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামি শ্যামনগর উপজেলার ধুমঘাট গ্রামের মনিন্দ্র নাথ রায় ওরফে মণি রায় (৫২)। মামলার বিবরণে জানা গেছে, মণি রায়ের স্ত্রী সুচিত্রা রায় (৪৫) ২০০২ সালের ২৫ নভেম্বর রাতে ঘর থেকে নিখোঁজ হন। এর পাঁচ দিন পর বাড়ির পাশের একটি খেত থেকে সুচিত্রার লাশ উদ্ধার করে পুলিশ। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা