একনজরে
চারজনকে অপহরণপিরোজপুরের পাড়েরহাট মৎস্যবন্দরের চারটি ট্রলারের চারজন মাঝিকে অপহরণ করেছে জলদস্যুরা। পাড়েরহাটের মাছের আড়তদার সবুজ জানান, তাঁদের আড়তের ট্রলার এফবি নুরুন নাহার, এফবি মাহফুজা, এফবি অনিমা ও এফবি জয়ন্তী গত ২৭ অক্টোবর মাছ ধরার জন্য সাগরে যায়। ৩১ অক্টোবর রাতে জলদস্যুরা চারটি ট্রলারের চারজন মাঝি লাল মিয়া, জুলুহার, মোকছেদ ও নির্মলকে অপহরণ করে। ফিরে আসা সিদ্দিক অপহরণের বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজু বাহিনীর জলদস্যুরা এই অপহরণের সঙ্গে জড়িত। পিরোজপুর প্রতিনিধিতাৎক্ষণিক বিচারফরিদপুরে দুই চাঁদাবাজকে গ্রেপ্তার করে তাৎক্ষণিক বিচারে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন একটি ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে ফরিদপুর শহরের আলীপুর মোড় এলাকায়। দণ্ডপ্রাপ্ত চাঁদাবাজেরা হলেন শহরের মধ্য আলীপুর এলাকার হাসান আহমেদ (২৬) ও রাজীব শেখ (২২)। তাঁদের কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল আলম জানান, ওই দুই ব্যক্তি ইজিবাইকের চালকদের কাছ থেকে চাঁদা তুলছিলেন। এ সময় তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। ফরিদপুর অফিসজনসচেতনতায় মাইকিংপ্রথম আলোয় গত রোববার ‘ভয়ে পালাল পাখিগুলো’ শিরোনামে সংবাদ প্রকাশ হওয়ার পর ফরিদপুর বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে রাজবাড়ী জেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা শহীদুর রহমান সোমবার বিকেলে গোয়ালন্দ উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করার নির্দেশ দেন। মাইকে বলা হয়, যেকোনো বন্য প্রাণী ও পাখি ধরা, মারা, জাল ও ফাঁদ পাতা এবং ভয় দেখানো আইনগত দণ্ডনীয় অপরাধ। আপনারা কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। প্রয়োজনে বন বিভাগ বা আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি