একনজরে
ট্রাকজটতিন দিন ধরে ফেরিস্বল্পতা, নাব্যতা ও ঘাটসংকটের পাশাপাশি মাওয়া নৌপথে সমস্যা দেখা দেওয়ায় অতিরিক্ত যানবাহনের কারণে দৌলতদিয়ায় গাড়ির চাপ বেড়েছে। গতকাল বুধবার পর্যন্ত কয়েক শ পণ্যবাহী ট্রাক আটকে থাকতে দেখা গেছে। বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক খালেদ নেওয়াজ জানান, নাব্যতা দূর করতে খননকাজ ও ফেরির সংখ্যা বাড়ানো হলে ঘাটে যানজটের সৃষ্টি হবে না। এ ছাড়া তিন দিন ধরে ঘাট সমস্যার কারণে মাত্র একটি ঘাট ও অপর ঘাটের মাত্র একটি পকেট দিয়ে যানবাহন পার করতে হিমশিম খেতে হয়। এ জন্য ঘাটে দুই দিন আগের ট্রাক এখনো পার হতে পারেনি। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিসেই ২৪ পরীক্ষার্থী...জয়পুরহাটের কালাই উপজেলার সেই তিন শিক্ষাপ্রতিষ্ঠানের ২৪ জন পরীক্ষার্থীকে আর ৪০ কিলোমিটার দূরের কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিতে হবে না। তারা নিজ উপজেলা কেন্দ্রে বসেই জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় অংশ নিতে পারবে। আজ বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া জেএসসি পরীক্ষা যাতে ওই শিক্ষার্থীরা নিজ উপজেলা কেন্দ্রে বসে দিতে পারে, সে জন্য সব ব্যবস্থা নিয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড ও জয়পুরহাট জেলা প্রশাসন। এর আগে গত ৩১ অক্টোবর প্রথম আলোয় ‘পরীক্ষা দিতে যেতে হবে ৪০ কিলোমিটার দূরের কেন্দ্রে!’ শিরোনামের একটি প্রতিবেদন ছাপা হয়েছিল। কালাই (জয়পুরহাট) প্রতিনিধিসভা আহ্বানখুলনার ব্রজলাল বিশ্ববিদ্যালয় কলেজের (বিএল কলেজ) প্রাক্তন ছাত্র সমিতির পক্ষ থেকে ৫ নভেম্বর বিকেল চারটায় নগরের উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরিতে কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীদের এক সভা আহ্বান করা হয়েছে। এ সভায় কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীদের উপস্থিত হওয়ার জন্য সমিতির আহ্বায়ক হারুন-অর-রশীদ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। নিজস্ব প্রতিবেদক, খুলনা