একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিলারশিপ বাতিলফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কাসেদ মোল্যার খোলা বাজারে চাল বিক্রির (ওএমএস) ডিলারশিপ গতকাল বৃহস্পতিবার বাতিল করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এস এম ফেরদৌস জানান, ওএমএসের এক হাজার ২৭৫ কেজি চাল মাপে কম দিয়ে অন্যত্র পাচার করার অভিযোগে আবুল কাসেদ মোল্যার ডিলারশিপ বাতিল করা হয়েছে। ডিলার আবুল কাসেদের মুঠোফোন বন্ধ থাকায় তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। ফরিদপুর অফিসকুপিয়ে হত্যাগোপালগঞ্জের মুকসুদপুরের চন্ডবন্দী গ্রামের শেখপাড়ার সিরাজুল ইসলামের মেয়ে আরশাদা জাহানকে (২৫) কুপিয়ে হত্যা করা হয়েছে। একদল ডাকাত বুধবার গভীর রাতে ওই বাড়িতে ডাকাতি করতে এসে তাঁকে কুপিয়ে হত্যা করে। ডাকাতেরা এ সময় ওই বাড়ি থেকে সাত লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়ে গেছে। ঘটনায় জড়িত সন্দেহে ওই গ্রামের হাতেম আলীর ছেলে আসাদকে গ্রেপ্তার করা হয়েছে। গোপালগঞ্জ প্রতিনিধি