একনজরে
গণহত্যা দিবস পালিতবাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর গ্রামে ৫ নভেম্বর শুক্রবার শাঁখারীকাঠি গণহত্যা দিবস পালন করা হয়েছে। ১৯৭১ সালের এই দিনে হানাদার বাহিনী এ এলাকার অনেক লোককে গুলি করে হত্যা করে। এ ঘটনার পর স্থানীয় লোকজন তাঁদের লাশ খালের পূর্ব পাড়ে রামচন্দ্রপুর গ্রামে এনে দাফন করে। দিনটি স্মরণ করার জন্য শাঁখারীকাঠি বধ্যভূমি স্মৃতি সংরক্ষণ কমিটি বধ্যভূমি চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করে। বাগেরহাট প্রতিনিধিমেলা চলছেব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে লালপুরের বুধপাড়া কালীমন্দিরে গত শুক্রবার থেকে কালীপূজা ও মেলা শুরু হয়েছে। প্রতিবছর কার্তিক মাসে এখানে কালীপূজা ও মেলার আয়োজন করা হয়। মন্দিরে বছরজুড়ে সকাল-সন্ধ্যা আরাধনা, পূজা-অর্চনা, হরিবাসরসহ বিভিন্ন অনুষ্ঠান হয়। লালপুরের জোতদৈবকী গ্রামের সুকুমার চন্দ্র হালদার জানান, কালী প্রতিমার উচ্চতা ৩৩ ফুট। ১৯৯৮ সাল থেকে তিনি এই প্রতিমা নির্মাণের কাজ করছেন। লালপুর (নাটোর) প্রতিনিধি