একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানববন্ধনমৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ঘরে ঘরে গ্যাস সংযোগ, স্থানীয় বেকার যুবকদের কর্মসংস্থান ও এলাকার উন্নয়নের দাবিতে গতকাল রোববার মানববন্ধন হয়েছে। জনস্বার্থ সংরক্ষণ কমিটির উদ্যোগে উপজেলার কালাপুর বাজারে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে কালাপুর ইউনিয়নের বিভিন্ন শ্রেণী-পেশার পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন কমিটির আহ্বায়ক শহিদুর রহমান, ওয়াকার্স পার্টির শ্রীমঙ্গল উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আমিরুজ্জামান প্রমুখ। শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধিকাগজপত্র লুটগাজীপুরের কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের অফিস কক্ষের দরজা ভেঙে গত শনিবার রাতে দুর্বৃত্তরা এসএসসি পরীক্ষার ফরম, টাকাসহ মূল্যবান কাগজপত্র লুট করে নিয়ে গেছে। এ সময় দুর্বৃত্তরা নৈশপ্রহরী আবদুল হাকিমকে বিদ্যালয়ের বিজ্ঞানাগারের বারান্দার খুঁটিতে বেঁধে রাখে। থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সারোয়ার হোসেন জানান, এ ব্যাপারে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল ইসলাম একটি লিখিত অভিযোগ করেছেন। শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিগণপিটুনিতে মৃত্যুচট্টগ্রামের মিরসরাইয়ে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর হাতে ধরা পড়ে রিপন (২২) নামে এক গরুচোর পিটুনিতে মারা গেছেন। গত শনিবার রাতে উপজেলার উত্তর হাইতকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিপনের বাড়ি উপজেলার সাহেরখালী ইউনিয়নের পশ্চিম সাহেরখালী গ্রামে। হাইতকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আগামী সপ্তাহে ইউনিয়ন পরিষদে রিপনের বিরুদ্ধে ছাগল চুরির দায়ে একটি বৈঠক হওয়ার কথা ছিল। মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধিরক্ষাবরিশালের গৌরনদী থানার পুলিশের হস্তক্ষেপে অবশেষে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রী। গতকাল রোববার ধুমধামের সঙ্গে তার বিয়ের আয়োজন করা হয়। গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম জানান, উপজেলার বার্থী ইউনিয়নের বাঘমারা গ্রামের সামছুল হক সরদারের মেয়ে ও ইল্লা দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ওই ছাত্রীর অভিভাবকেরা একই গ্রামের হেমায়েত ঢালীর (২৮) সঙ্গে মেয়েটির বিয়ে ঠিক করেন। গতকাল বরযাত্রী আসার কথা ছিল। এর আগেই পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে বিয়েটি ভেঙে দেয়। গৌরনদী (বরিশাল) প্রতিনিধিরোভার মুট শুরু‘শ্রেয়তর প্রজন্ম গঠনে রোভারিং’ স্লোগান সামনে রেখে পঞ্চগড় এম আর সরকারি কলেজের মাঠে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী পঞ্চগড় জেলা রোভার মুট। গত শনিবার বিকেলে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব মিহির কান্তি মজুমদার প্রধান অতিথি হিসেবে রোভার মুটের উদ্বোধন করেন। গতকাল রোববার শহরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং ইভ টিজিং প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম চালানো হয়। প্রথমবারের মতো পঞ্চগড়ে আয়োজিত এ রোভার মুটে সাতটি মহিলা দলসহ জেলার ৩৭টি কলেজ-মাদ্রাসার প্রায় ৪০০ রোভার অংশ নেন। পঞ্চগড় প্রতিনিধি