একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মঘট প্রত্যাহারহবিগঞ্জের বাহুবল উপজেলার ছয়টি চা-বাগানে শ্রমিকদের ডাকা ধর্মঘট আজ মঙ্গলবার প্রত্যাহার করা হচ্ছে। গতকাল সোমবার হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদ হাসানের মধ্যস্থতায় এক সমঝোতা বৈঠকে রশিদপুর চা-বাগানের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) জাভেদ আশরাফের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাসে চা-শ্রমিকেরা ধর্মঘট প্রত্যাহার করেন। শ্রমিকনেতা দেবেন্দ্র বলেন, ‘জেলা প্রশাসক ও এসপির আশ্বাসে আমরা ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।’ বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধিকাঠ জব্দখাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার সাপমারা এলাকা থেকে নানা প্রজাতির দুই হাজার ঘনফুট কাঠ জব্দ করা হয়েছে। গত শনি ও রোববার নয়াবাজার সেনাবাহিনীর ক্যাম্পের টহল দল অভিযান চালিয়ে এগুলো জব্দ করে। এ সময় তারা পাঁচটি চান্দের গাড়িও আটক করে। পরে এসব কাঠ তারা বন বিভাগের গাড়িটানা কার্যালয়ের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করে। মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিগাঁজা উদ্ধারকিশোরগঞ্জের ভৈরবে আন্তনগর ট্রেনে তল্লাশি চালিয়ে গতকাল সোমবার ৩০ কেজি গাঁজা ও ২১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)। মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইউনুস মিয়া নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। র্যা ব-৯ ভৈরব ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার শেখ মো. আলী জানান, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে র্যা বের পক্ষ থেকে মামলা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, ভৈরবযান চলাচল বন্ধসিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও বাস শ্রমিক-মালিকদের বিরোধের জেরে রায়গঞ্জ-সিরাজগঞ্জ সড়কে চার দিন ধরে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে এ সড়ক দিয়ে চলাচলকারী বিভিন্ন যানবাহনের যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। সিরাজগঞ্জ বাস মালিক সমিতির সভাপতি আবদুল হাদী আল মাজি জানান, বিরোধ নিষ্পত্তি করে এ সড়কে শিগগিরই বাস চালানোর উদ্যোগ নেওয়া হবে। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিবিনা মূল্যে চিকিৎসাদিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ওয়াকফ এস্টেটের উদ্যোগে গতকাল সোমবার বিনা মূল্যে চক্ষু চিকিৎসা দেওয়া হয়েছে। দিনাজপুর গাউসুল আজম বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসকেরা প্রায় এক হাজার ২০০ রোগীকে এ সেবা দেন। বোয়ালদাড় উচ্চবিদ্যালয়ের মাঠে চক্ষুশিবিরের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজিজুর রহমান। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তোফাজ্জল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. শাহীনুর রেজা প্রমুখ। হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি