একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৬ বস্তা আটা আটকপার্বতীপুরের চণ্ডিপুর ইউনিয়নে দুস্থ মহিলাদের মধ্যে বিতরণের জন্য বরাদ্দ পুষ্টি আটার মধ্যে পাচার হওয়া ২৬ বস্তা পুষ্টি আটা গত মঙ্গলবার বিকেলে আটক করা হয়েছে। ইউনিয়নের বাজারপাড়া গ্রামের ভ্যানচালক দুলুর বাড়ি থেকে পুলিশের সহায়তায় উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের কর্মকর্তারা তা আটক করেন। তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলকব্যবস্থা নিতে জেলা প্রশাসকের কাছে সুপারিশ করা হবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুজিব-উল-ফেরদৌস জানান। পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিগণপিটুনিতে নিহতযশোর সদর উপজেলার কাজীপুর গ্রামের রুস্তম শেখের বাড়িতে সোমবার দিবাগত রাত তিনটার দিকে ১৫-১৬ জনের একদল ডাকাত হানা দেয়। মুঠোফোনে খবর পেয়ে গ্রামবাসী এসে ডাকাতদের ধাওয়া করলে ডাকাতেরা কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায়। এতে বোমার আঘাতে দুজন ও অস্ত্রের আঘাতে আরও তিনজন জখম হয়। এ সময় গ্রামবাসী এক ডাকাতকে ধরে পিটিয়ে হত্যা করে। নিহত ডাকাতের পরিচয় জানা যায়নি। যশোর অফিসপুলিশে দিলেন বাবাজয়পুরহাটের আক্কেলপুরে ছেলের কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে এক বাবা তাঁর সন্তানকে পুলিশে দিয়েছেন। গত সোমবার রাতে থানায় এসে ছেলে শাকিল হোসেনকে (২২) পুলিশে সোপর্দ করেন বাবা। তাঁর বাড়ি উপজেলার রোয়াইড় গ্রামে। পুলিশ মঙ্গলবার তাঁকে আদালতে পাঠিয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, শাকিল এলাকার বিভিন্ন লোকের সঙ্গে প্রতারণা ও চুরি করে আসছিলেন। তাঁর বাবা ইসমাইল হোসেন সাংবাদিকদের বলেন, ‘এমন ছেলে থাকার চেয়ে না থাকাই ভালো। তাই নষ্ট ছেলেকে পুলিশে দিলাম।’ আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি