একনজরে
স্মারকলিপিবরিশাল বিশ্ববিদ্যালয় কার্যক্রম দ্রুত বাস্তবায়নের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন সংগ্রাম পরিষদ প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে। গত বুধবার বেলা ১১টায় বরিশাল জেলা প্রশাসকের মাধ্যমে ওই স্মারকলিপি দেওয়া হয়। স্মরকলিপিতে উল্লেখ করা হয়, এক বছর ধরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হলেও আজও ভূমি অধিগ্রহণ করা হয়নি। প্রধানমন্ত্রীর ঘোষণা এবং শিক্ষামন্ত্রীর সরেজমিনে স্থান নির্বাচনের পরও কাজে বিলম্ব হওয়ায় আশঙ্কা দেখা দিয়েছে। তাই তারা প্রধানমন্ত্রীর হস্তেক্ষেপ কামনা করছে। বরিশাল অফিসগ্যাস থাকবে নাবঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য গ্যাস সঞ্চালন লাইনে (জাতীয় গ্রিডে) ১৯ নভেম্বর ভোর থেকে ২০ নভেম্বর রাত পর্যন্ত ৪৮ ঘণ্টা গ্যাসের সরবরাহ বন্ধ থাকবে। এতে পশ্চিমাঞ্চল গ্যাস বিতরণ কোম্পানির আওতায় তিন জেলা পাবনা, সিরাজগঞ্জ ও বগুড়ায় গ্যাস থাকবে না। পশ্চিমাঞ্চল গ্যাস বিতরণ কোম্পানির সিরাজগঞ্জ কার্যালয়ের ব্যবস্থাপক (বিপণন) প্রকৌশলী মো. মহিবুর রহমান বলেন, ‘আশা করছি কাজগুলো দ্রুত শেষ করে নির্দিষ্ট সময়ের আগেই গ্যাসের সরবরাহ করা সম্ভব হবে।’ নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জমাদকবিরোধী সমাবেশমাদকদ্রব্যের ভয়াবহ বিস্তার থেকে রক্ষা পেতে গত বুধবার বিকেলে কুমিল্লার দাউদকান্দি উপজেলার নৈয়ার বাজারে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয় ভূমিহীন সমিতি সমাবেশের আয়োজন করে। সমাবেশে বিটেশ্বর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খোরশেদ আলম বলেন, ‘মাদকদ্রব্যের ভয়াবহ বিস্তার ঠেকাতে না পারলে ভবিষ্যৎ প্রজন্মের কাছ থেকে আমরা ভালো কিছু আশা করতে পারি না। তাই মাদক বন্ধ করতে সবাইকে সম্মিলিতভাবে চেষ্টা করতে হবে।’ সমাবেশ শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধিধর্ষণের দায়ে...সাতক্ষীরায় অষ্টম শ্রেণীর এক ছাত্রীর নগ্ন ছবি তোলার পর ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক এস এম রেজানুর রহমান গত বুধবার এ রায় দেন। আসামির আশরাফুল মোল্লার (২৮) বাড়ি জেলার দেবহাটা উপজেলায়। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা