একনজরে
১৪৪ ধারা জারিপঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু জাফর গতকাল শুক্রবার সকালে দেবীগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেন। ছাত্রদলের একটি পক্ষ দেবীগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ে ইউনিয়ন ছাত্রদলের সম্মেলন আহ্বান করে। অপর একটি পক্ষ একই স্থানে সমাবেশের জন্য আবেদন করলে উত্তেজনা দেখা দেয়। পরে প্রথম পক্ষ বাজারের পূর্বপাশে রফিকুলের মিলে সম্মেলন শুরু করে।পঞ্চগড় প্রতিনিধিনিউমোনিয়ায় মৃত্যুকক্সবাজারের মহেশখালীতে নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে গত বুধবার সন্ধ্যায় দুই মাসের শিশু মোবারক হোসেন মারা গেছে। একই সঙ্গে নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে শতাধিক শিশু। এদের মধ্যে বৃহস্পতিবার বেলা দুইটা পর্যন্ত ৫০ জনকে মহেশখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মাহফুজুল হক বলেন, শীত মৌসুম সামনে রেখে ডায়রিয়ার পাশাপাশি নিউমোনিয়া রোগীর সংখ্যা একটু বাড়ছে।মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধিসবাই খালাসচাঁদপুরের শাহরাস্তি উপজেলা পল্লী বিদ্যুতের আঞ্চলিক কার্যালয় ঘেরাও, ভাঙচুর মামলার সব আসামিকে খালাস দেওয়া হয়েছে। ১০ নভেম্বর চাঁদপুর জেলা দ্রুত বিচার আইনের বিচারক আ. রহমান অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের খালাস দেন। গত ১৩ মে রাতে বিদ্যুতের দাবিতে পল্লী বিদ্যুতের কার্যালয় ঘেরাও এবং ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় ২৪০-২৫০ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়। পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করে। অনেকেই হাইকোর্ট থেকে জামিন লাভ করেন।শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধিশিক্ষা বৃত্তি চালুহাসন রাজার প্রপৌত্র ও সুনামগঞ্জ পৌরসভার প্রয়াত চেয়ারম্যান কবি মমিনুল মউজদীনের নামে একটি শিক্ষা বৃত্তি চালু করা হয়েছে। গতকাল শুক্রবার শহরের তিনটি কেন্দ্রে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে জেলার শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের এক হাজার ২০৭ জন অংশ নেয়। পরীক্ষা আয়োজক কমিটির সভাপতি আলী হায়দার জানান, বৃত্তি পরীক্ষায় ব্যাপক সাড়া পাওয়া গেছে। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা এতে অংশ নেয়।সুনামগঞ্জ প্রতিনিধিচাঁদা নিয়ে সংঘর্ষঅটোবাইকের চাঁদা আদায় নিয়ে শরীয়তপুর সদর উপজেলার মনোহর বাজার মোড়ে বৃহস্পতিবার দুই পক্ষের সংঘর্ষে সাতজন আহত হয়েছে। এরা হচ্ছে মোস্তফা মোল্লা, জসিম হাওলাদার, পলাশ, কামাল, আক্তার, ওসমান, দেলোয়ার বেপারী। আহত ব্যক্তিদের মধ্যে তিনজনকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার জেরে শরীয়তপুর-চাঁদপুর ও শরীয়তপুর-মাদারীপুর সড়কে এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শরীয়তপুর প্রতিনিধিমেঘনায় ডাকাতিচাঁদপুরের মতলব উত্তর উপজেলার আমিরাবাদ এলাকায় মেঘনা নদীতে বৃহস্পতিবার রাতে একটি মালবাহী কার্গোতে ডাকাতি হয়েছে। ডাকাত দল ওই জাহাজ থেকে নগদ টাকা, মুঠোফোনের সেট ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতদের হামলায় কার্গোর আট কর্মচারী আহত হন। তাঁরা হচ্ছেন জালাল আহমেদ, জয়নাল আবেদীন, দেলোয়ার, সাহাদাত, মো. আলতাফ, আবদুর রহিম, নুরুল হুদা ও রাজীব। চাঁদপুর প্রতিনিধি